মঙ্গলবার ১২ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Bollywood actor Abhay Deol says Anurag Kashyap s Dev D movie glamourised alcohol and drug addiction

বিনোদন | অবাধ যৌনতা থেকে মাদকসেবনের গুণকীর্তন করেছিল তাঁর নিজের-ই অভিনীত এই ছবি, বিস্ফোরক অভয় দেওল!

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ১৩ নভেম্বর ২০২৪ ১৯ : ৫৩Rahul Majumder

মুম্বই সংবাদসংস্থা: ‘দেব ডি’ ছবির প্রধান অভিনেতা অভয় দেওলের সঙ্গে পরিচালক অনুরাগ কশ্যপের ঝামেলার কথা সর্বজনবিদিত। এর আগেও অনুরাগকে মানুষ হিসাবে ‘বিষাক্ত’, ‘খারাপ’ বলে তকমা দিয়েছেন অভয়। এবার ‘ব্ল্যাক ফ্রাইডে’, ‘গ্যাংস অফ ওয়াসেপুর’-এর মতো ছবিখ্যাত পরিচালকের বিরুদ্ধে ফের তোপ দাগলেন অভয়। তবে সরাসরি নয়, একটু ঘুরিয়ে। জোর গলায় অভয় জানালেন, অবাধ যৌনতা, মাদকসেবন, মাদকাসক্তির গুণকীর্তন করেছিল ‘দেব ডি’!  

 

শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত বহুল চর্চিত উপন্যাস ‘দেবদাস’-এর গল্পকেই আধুনিক মোড়কে ফেলে তৈরি হয়েছিল ‘দেব ডি’। সেই সময়ে অভয় জানিয়েছিলেন মূলত নারী স্বাধীনতা ও নারীর ক্ষমতায়নকে ফুটিয়ে তুলতেই দেবদাসের এই আধুনিক অবতারের অবতারণা করা হয়েছিল। এই সাক্ষাৎকারে ‘দেব ডি’র প্রসঙ্গ উঠতেই অভয় অবশ্য জানালেন তাঁর কাছে যখন এই ছবির প্রস্তাব এসেছিল, ওই ধারণা থেকেই তিনি এই ছবিতে কাজ করার প্রস্তাবে হ্যাঁ বলেছিলেন। কিন্তু ধীরে ধীরে দেখলেন ‘দেব ডি’ হয়ে গেল অবাধ যৌনতা, মাদকসেবন, মাদকাসক্তির গুণকীর্তনের ছবি। অভয়ের দাবি, এইসব বিষয়কে রীতিমতো মহিমান্বিত করা হয়েছিল এই ছবিতে। অভয় আরও জানান, বিষয়টি সেই সময়ে এতটাই বাড়াবাড়ি হয়ে গিয়েছিল যে তাঁকে তাঁর বন্ধুরা বলতো এক চুমুকে গোটা মোদের বোতল উড়িয়ে দিয়েছে তাঁরা!  অভিনেতার কথায়, “যে কারণে এই ছবিতে কাজ করেছিলাম, সেই বার্তার বদলে অন্য বার্তা পৌঁছেছিল দর্শকের কাছে।” 

 

 

চলতি বছরের দেওয়া এক সাক্ষাৎকারে অভয় দেওলকে একহাত নিয়েছিলেন অনুরাগ কশ্যপ। কোনও ভণিতা না করে এ প্রসঙ্গে অনুরাগ বলেছিলেন, “সম্পর্ক বজায় রাখতে, বন্ধুত্ব অক্ষুণ্ন রাখতে আমার কোনওদিন অসুবিধা হয়নি। ‘দেব ডি’ শুটিং শেষ হওয়ার পর থেকে অভয় দেওলের সঙ্গে কোনওদিন মুখোমুখি দেখা হয়নি। ছবির প্রচারেও এক দিনের জন্য মুখ দেখায়নি অভয়। আমার সঙ্গেও কোনও কথা বলেননি‌। আমাকে যদি ও ‘বিষাক্ত’, ‘খারাপ’ বলতে চায় তো বলুক। ওঁর মনে হয়েছে তাই বলেছে। কিন্তু আমি যদি এবার মুখ খুলি, তাহলে মুখ লুকোনোর জায়গা খুঁজে পাবে না অভয়! আসল সত্যিটা বলতে সাহস লাগে, যা অভয়ের নেই। আর আমি সেসব প্রকাশ্যে বলতে চাই না। কারণ একবার যদি বলে ফেলি, ভীষণ চাপে পড়ে যাবে অভয়। তারপরের পরিস্থিতি মোটেই সুখকর হবে না অভয়ের জন্য!”


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া