বৃহস্পতিবার ১৪ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Sampurna Chakraborty | ১৩ নভেম্বর ২০২৪ ১৯ : ৩৫Sampurna Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: অস্ট্রেলিয়ায় প্রস্তুতি শুরু করে দিলেন বিরাট কোহলি। বুধবার ওয়াকার টেনিং পিচে নেমে পড়লেন তারকা ক্রিকেটার। নেট সেশনে দীর্ঘক্ষণ ব্যাট করতে দেখা যায় তাঁকে। মঙ্গলবার ক্যাঙ্গারুদের দেশে প্রথম প্র্যাকটিস সেশন সাড়ে টিম ইন্ডিয়া। কিন্তু প্রথমদিনের অনুশীলনে জুনিয়র প্লেয়াররা উপস্থিত ছিলেন। সিনিয়রদের মধ্যে ছিলেন কেএল রাহুল। কোহলির পাশাপাশি ছিলেন না রবিচন্দ্রন অশ্বিন, যশপ্রীত বুমরাও। কিন্তু বুধবারের ট্রেনিং সেশনে সব সিনিয়র পেয়াররা হাজির ছিলেন। অস্ট্রেলিয়ার ক্ষুরধার পেস আক্রমণের মোকাবিলা করার প্রস্তুতি নেন বিরাট। বুধবারের ট্রেনিং সেশনে শর্ট পিচ, গতিশীল বলের বিরুদ্ধে চৌকস দেখায় তাঁকে।
ভারতীয় প্লেয়ারদের মধ্যে সবার আগে অস্ট্রেলিয়ায় পৌঁছন কোহলি। দলের বাকি সতীর্থদের আগে অস্ট্রেলিয়ার মাটিতে পা রাখায় পরিবেশ এবং পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার বেশি সময় পাবেন তারকা ক্রিকেটার। সিরিজ শুরুর আগে ফর্মে ফিরতে মরিয়া বিরাট। সবার আগে অস্ট্রেলিয়ায় পৌঁছে যাওয়া থেকেই যা স্পষ্ট। শর্ট অফ লেন্থ ডেলিভারির সঙ্গে দ্রুত মানিয়ে নিতে চান তারকা ব্যাটার। কারণ অজি পেসারদের বিরুদ্ধে মূলত এই রোগে ভোগে ভারতীয় ব্যাটাররা। সেই সমস্যা মেটাতে এবার বাড়তি উদ্যোগ নিলেন বিরাট। সচরাচর আজকাল বিদেশের মাটিতে সিরিজের এত আগে দলের সঙ্গে যোগ দেন না তারকা ক্রিকেটার। কিন্তু তাঁর ফর্ম নিয়ে সর্বত্র চর্চা চলছে। রানে ফিরে সমালোচকদের মুখ বন্ধ করতে মরিয়া তিনি।
এর আগে পারথে রান পেয়েছেন কোহলি। ২০১২ সালে প্রথমবার এখানে দুই ইনিংসে ৪৪ এবং ৭৫ করেন। ২০১৮ সালে অধিনায়ক হিসেবে অপটাস স্টেডিয়ামে ১২৩ রানের ইনিংস খেলেন। এবারও পয়া মাঠে রানে ফেরার আশায় থাকবেন। দুই দফায় অস্ট্রেলিয়ায় পৌঁছেছে ভারতীয় দল। প্রথম ব্যাচ রবিবারই পৌঁছে যায়। সোমবার পৌঁছেছে দ্বিতীয় দল। কিন্তু দলের সঙ্গে যাননি রোহিত শর্মা। পারথ টেস্টে ভারত অধিনায়ককে পাওয়া যাবে কিনা সেটা ম্যাচের কয়েকদিন আগে জানা যাবে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি