মঙ্গলবার ১২ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ১৩ নভেম্বর ২০২৪ ১৯ : ১২Rahul Majumder
মুম্বই সংবাদসংস্থা: শিবাজি-পুত্র শম্ভুজির চরিত্রের পর ফের এক বার পিরিয়ড ছবিতে ফিরতে চলেছেন। আরও ভাল করে বললে পৌরাণিক আশ্রিত গল্পের ছবিতে। ব্যতিক্রমী এবং বিতর্কিত পুরাণপুরুষ 'পরশুরাম -এর ভূমিকায় দেখা যাবে ভিকিকে! ছবির নাম ‘মহাবতার’। ছবিটি প্রযোজনা করছেন দীনেশ ভিজন এবং পরিচালনায় ‘স্ত্রী’ ছবি খ্যাত অমর কৌশিক। বুধবার এই ছবির পোস্টার প্রকাশ করে ছবিমুক্তির তারিখ ঘোষণা করা হয়েছে নিমার্তাদের তরফে। ২০২৬-এর ক্রিসমাসে মুক্তি পাবে ‘মহাবতার’।
পোস্টারে সুঠাম, পেশিবহুল চেহারায় ধরা দিয়েছেন ভিকি। কাঁধ ছাপিয়ে বুকের উপর এলিয়ে পড়া কাঁচাপাকা চুল, মুখ ঢাকা লম্বা চাপদাড়িতে। দু'চোখের দৃষ্টি থেকে যেন ঠিকরে বেরোচ্ছে রাগ। ভিকির পাশে দেখা যাচ্ছে পরশুরামের সেই বিখ্যাত কুঠার-ও।
ভারতীয় পুরাণে বিষ্ণুর দশ অতারের মধ্যে অন্যতম পরশুরাম। বিষ্ণুর দশাবতারের তালিকায় ষষ্ঠ নামটি পরশুরামের। এমনই একটি চরিত্র, যিনি রামায়ণ এবং মহাভারত— দুই মহাকাব্যেই উপস্থিত। তার বাইরে নানান পুরাণেও পরশুরামকে খুঁজে পাওয়া যায়। মহাভারতে এক উগ্রতেজা মহাক্রোধী ব্রাহ্মণ হিসেবে উপস্থাপন করা হয়েছে পরশুরামকে। কোনও কোনও আখ্যানে তাঁকে পিতার আদেশে মাতৃহত্যা করতে দেখা যায়।পরশুরাম এক ব্যতিক্রমী এবং বিতর্কিত পুরাণপুরুষ। তিনি ব্রাহ্মণ হয়েও উগ্রতেজা, একগুঁয়ে এবং প্রতিশোধস্পৃহ। কিন্তু একই সঙ্গে তাঁর ঔদার্যের কাহিনিও খুঁজে পাওয়া যায় রামায়ণে, মহাভারতে এবং অন্যান্য পুরাণে। প্রসঙ্গত, হিন্দু পৌরাণিক বিশ্বাস সংসারে যে আট জন পুরুষ অমরত্ব লাভ করেছেন, পরশুরাম তাঁদের অন্যতম। বিষ্ণুর অবতারদের মধ্যে তিনিই একমাত্র অমর। এখনও বিশ্বাস করা হয়, ব্রহ্মক্ষত্রিয় পরশুরাম কল্কি অবতারকে অস্ত্রশিক্ষা দেবেন বলেই জীবিত রয়েছেন।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি