বৃহস্পতিবার ১৪ মে ২০২৬

সম্পূর্ণ খবর

খেলা | ওয়াকায় চলছে পুরোদমে প্রস্তুতি, প্র্যাকটিসে কীভাবে গোপনীয়তা বজায় রাখছে টিম ইন্ডিয়া?

Sampurna Chakraborty | ১৩ নভেম্বর ২০২৪ ১৮ : ২৯Sampurna Chakraborty

আজকাল ওয়েবডেস্ক: বর্ডার-গাভাসকর ট্রফি দরজায় কড়া নাড়ছে। আট দিন পর শুরু পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ। ২২ নভেম্বর পারথে প্রথম টেস্ট। তার দশদিন আগেই অস্ট্রেলিয়ায় পৌঁছে গিয়েছে ভারতীয় দল। মঙ্গলবার থেকে শুরু হয়ে গিয়েছে প্রস্তুতি। পারথের ওয়াকায় চলছে প্র্যাকটিস। কিন্তু কাকপক্ষীর টের পাওয়ার সম্ভাবনা নেই। প্র্যাকটিস চলাকালীন গোপনীয়তা বজায় রাখার চেষ্টা করা হচ্ছে। ট্রেনিংয়ের জায়গা লম্বা বেড়া দিয়ে ঘিরে ফেলা হয়েছে। তার চারপাশ কালো কাপড়ে মোড়া। সাধারণের নজর এড়াতেই এই অভিনব ব্যবস্থা। স্ট্র্যাটেজি গোপন রাখতে চান গম্ভীর। তবে এত নিরাপত্তা সত্ত্বেও একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেই ভিডিওতে তারকা ক্রিকেটারদের দেখা যায়নি। স্ট্র্যাটেজি গোপন রাখার পাশাপাশি, প্রস্তুতিতে কোনও বাধা চায় না ভারতীয় টিম ম্যানেজমেন্ট। সেই কারণেই এই প্রয়াস। 

দুই দফায় অস্ট্রেলিয়ায় পৌঁছেছে ভারতীয় দল। প্রথম ব্যাচ পৌঁছনোর আগেই সপরিবারে ক্যাঙ্গারুদের দেশে পা রাখেন বিরাট কোহলি। মঙ্গলবার নেটে দেখা যায় কেএল রাহুল, যশস্বী জয়েসওয়াল, শুভমন গিলকে। ছিলেন কোচ গৌতম গম্ভীর। প্র্যাকটিস সেশনে দীর্ঘক্ষণ ব্যাট করতে দেখা যায় কেএল রাহুল এবং যশস্বী জয়েসওয়ালকে। নিজেদের দক্ষতা ঝালিয়ে নেয় দুই ওপেনার। প্রথম টেস্টে রোহিত শর্মা না খেললে, এই জুটিকেই ওপেনিংয়ে দেখা যাবে। অস্ট্রেলিয়ায় প্রথম দিনের প্র্যাকটিসে ছিলেন না বিরাট কোহলি। যশপ্রীত বুমরা‌ এবং রবিচন্দ্রন অশ্বিনও অনুপস্থিত ছিলেন। বুধবার তিন তারকার অনুশীলনে যোগ দেওয়ার কথা। শুক্রবার থেকে রবিবার, নিজেদের মধ্যে তিনদিনের একটি প্র্যাকটিস ম্যাচ খেলবে টিম ইন্ডিয়া। প্রথমে ভারতীয় এ দলের সঙ্গে প্রস্তুতি ম্যাচ বাতিল করে দেওয়া হলেও, প্রাক্তনদের সমালোচনার পর আবার নতুনভাবে প্র্যাকটিস ম্যাচের আয়োজন করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। তবে এই খেলা দেখা থেকে বঞ্চিত হবে ক্রিকেটভক্তরা। সিরিজ শুরুর আগে নিজেদের স্ট্র্যাটেজি সামনে আনতে চান না গম্ভীর। তাই তিনদিনের রুদ্ধদ্বার প্র্যাকটিস ম্যাচ খেলবেন কোহলিরা। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া