বৃহস্পতিবার ১৪ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Sampurna Chakraborty | ১৩ নভেম্বর ২০২৪ ১৭ : ৫৫Sampurna Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: বর্ডার-গাভাসকর ট্রফির আগে ভারতীয় এ দলের বিরুদ্ধে টিম ইন্ডিয়ার প্র্যাকটিস ম্যাচ বাতিল করে সমালোচনার মুখে পড়ে বিসিসিআই। এবার নিজেদের ভুল সংশোধন করল ভারতীয় ক্রিকেট বোর্ড। দলের একাধিক ক্রিকেটারের অফফর্মের কথা মাথায় রেখে, নিজেদের মধ্যে তিন দিনের একটি প্র্যাকটিস ম্যাচের আয়োজন করা হল। তবে এই ম্যাচটি ক্লোজড ডোরে করতে চাইছে বিসিসিআই। যার ফলে সাধারণ দর্শকদের জন্য খেলা দেখার কোনও ব্যবস্থা থাকবে না। সিরিজ শুরুর আগে গোপনীয়তা বজায় রাখার চেষ্টা করছে বোর্ড। শুক্রবার থেকে রবিবার ওয়াকায় খেলা হবে ইনট্রা স্কোয়াড ওয়ার্ম আপ ম্যাচ। এই ম্যাচের আয়োজন করা মাত্র বোর্ডের পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়, খেলা দেখার কোনও সুযোগ থাকবে না।
একদল ভারতীয় ক্রিকেটার ইতিমধ্যেই অস্ট্রেলিয়ায় পৌঁছে গিয়েছে। প্রস্তুতিও শুরু করে দিয়েছে। সেই তালিকায় আছেন বিরাট কোহলিও। তবে মঙ্গলবার টিম ইন্ডিয়ার প্রথম প্র্যাকটিস সেশনে ছিলেন না তারকা ক্রিকেটার। ঐচ্ছিক অনুশীলনে ছিলেন না যশপ্রীত বুমরা এবং রবিচন্দ্রন অশ্বিনও। নেটে দেখা যায় কেএল রাহুল এবং যশস্বী জয়েসওয়ালকে। রোহিত না খেললে, পারথে ওপেন করতে দেখা যাবে এই জুটিকে। প্র্যাকটিস করেন ঋষভ পন্থও। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের ভাগ্য নিজেদের হাতে রাখতে, পাঁচ টেস্টের মধ্যে চারটিতে জিততে হবে ভারতকে। নিউজিল্যান্ডের কাছে ০-৩ এ হারের পর টেবিলে দ্বিতীয় স্থানে নেমে গিয়েছে ভারত। একনম্বরে অস্ট্রেলিয়া। শ্রীলঙ্কা এবং দক্ষিণ আফ্রিকার সঙ্গে লড়াই রোহিতদের। সিরিজের ভাগ্য নির্ধারণ করতে বিরাট কোহলি, রোহিত শর্মা, ঋষভ পন্থ, যশপ্রীত বুমরাদের ফর্মে থাকা জরুরি। পারথ টেস্টে রোহিত খেলবেন কিনা এখনও জানা যায়নি।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি