বৃহস্পতিবার ১৪ মে ২০২৬

সম্পূর্ণ খবর

খেলা | ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে নামবেন সূর্যরা, কোপ পড়তে পারে তরুণ ওপেনারের ওপর

Sampurna Chakraborty | ১৩ নভেম্বর ২০২৪ ১৭ : ২৬Sampurna Chakraborty

আজকাল ওয়েবডেস্ক: দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রথম টি-২০ জয়ের পর দ্বিতীয় ম্যাচে অপ্রত্যাশিত হার। ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে সূর্যকুমার যাদবের দল। ৬ উইকেটের বিনিময়ে ১২৪ রান তোলে ভারত। বল হাতে পাঁচ উইকেট তুলে নিয়ে মাঝে আশা জাগান বরুণ চক্রবর্তী। কিন্তু ছয় বল বাকি থাকতেই জয় ছিনিয়ে নেয় প্রোটিয়ারা। চার ম্যাচের সিরিজ বর্তমানে ১-১। বুধবার সেঞ্চুরিয়ানে প্রত্যাবর্তনের লক্ষ্যে নামবে টিম ইন্ডিয়া। সুপার স্পোর্ট পার্কে ব্যাটিং বিপর্যয় কাটিয়ে ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ সূর্যদের সামনে। আগের ম্যাচের মতো সেঞ্চুরিয়ানেও বাউন্সি পিচ। উইকেট থেকে সাহায্য পাবে জোরে বোলাররা। দ্বিতীয় টি-২০ তে অতি সাধারণ মানের ব্যাটিং ছিল ভারতের। টপ অর্ডার থেকেই সমস্যা। 

একটানা রানের মধ্যে নেই অভিষেক শর্মা। এটাই তাঁর কাছে শেষ সুযোগ হতে পারে। তৃতীয় টি-২০ তে ব্যর্থ হলে দল থেকে বাদ পড়া নিশ্চিত। ওপেনিংয়ে নতুন কম্বিনেশন দেখা যাবে। এমনকী এখনও সঞ্জু স্যামসনের সঙ্গে ওপেন করানো যেতে পারে তিলক বর্মাকে। মিডল অর্ডারে রাখা যেতে পারে রমনদীপ সিংকে। তবে তৃতীয় ম্যাচেই অভিষেককে বসিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হবে কিনা সেটাই দেখার। ভারতের ব্যর্থতার জন্য সমানভাবে দায়ী দুই সিনিয়র সূর্যকুমার যাদব এবং হার্দিক পাণ্ডিয়া।‌ রানের খরা চলছে তাঁদের। রান পাননি রিঙ্কু সিংও। বোলিংয়েও ধারাবাহিকতার অভাব। প্রথম ম্যাচে ভাল বল করলেও, দ্বিতীয় টি-২০ তে অত্যাধিক রান দেন অর্শদীপ সিং। সেঞ্চুরিয়ানে চিত্রনাট্য বদলাতে চাইবে ভারতীয় দল। বোলিং বিভাগে কোনও পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই। দলে যশ দয়াল, বিজয়কুমাররা থাকলেও প্রত্যাবর্তনের ম্যাচে নতুনদের খেলানোর ঝুঁকি নেবে না টিম ম্যানেজমেন্ট। বল হাতে দুই স্পিনার বরুণ চক্রবর্তী এবং রবি বিষ্ণোই অনবদ্য। যেভাবেই হোক সেঞ্চুরিয়ানে জয়ে ফেরার আপ্রাণ চেষ্টা চালাবে সূর্য অ্যান্ড কোম্পানি। এদিন হারলে সিরিজ জয়ের সম্ভাবনা শেষ হয়ে যাবে টিম ইন্ডিয়ার। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া