বৃহস্পতিবার ১৪ মে ২০২৬

সম্পূর্ণ খবর

খেলা | চ্যাম্পিয়ন্স ট্রফির জট না কাটলে বিপুল আর্থিক ক্ষয়ক্ষতির মুখে পড়তে হবে আইসিসিকে

Sampurna Chakraborty | ১৩ নভেম্বর ২০২৪ ১৫ : ৩০Sampurna Chakraborty

আজকাল ওয়েবডেস্ক: চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে না যাওয়ার সিদ্ধান্ত দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছে। ভাবা হয়েছিল, শেষপর্যন্ত হয়তো পাকিস্তানে খেলতে যাওয়ার সবুজ সংকেত দিয়ে দেবে ভারতের কেন্দ্রীয় সরকার। কিন্তু রবিবার বিসিসিআইয়ের সিদ্ধান্ত পিসিবিকে জানিয়ে দিয়েছে আইসিসি। তারপর থেকেই শুরু হয়েছে চাপানউতোর। নিজেদের ম্যাচগুলো দুবাইয়ে খেলতে চেয়ে হাইব্রিড মডেলে টুর্নামেন্ট করার প্রস্তাব দেয় ভারতীয় ক্রিকেট বোর্ড। কিন্তু সেটা খারিজ করে দিয়েছে পাকিস্তান। তাঁরা বিকল্প ব্যবস্থা খোঁজার চেষ্টা করে। ভারতকে বাদ দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করা বা পুরোপুরি টুর্নামেন্ট বয়কট করার কথা ভাবা হচ্ছিল। তবে ভারত, পাকিস্তানের মধ্যে কোনও একটি দল চ্যাম্পিয়ন্স ট্রফিতে না খেললে সেটা আইসিসির ক্ষতি। ২০২৭ পর্যন্ত সম্প্রচার স্বত্ব বিক্রি করে দিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা। দুই দলের প্রচুর সমর্থক রয়েছে। ভারত বা পাকিস্তান না খেললে, টুর্নামেন্টের জনপ্রিয়তা কমে যাবে। আইসিসিকে সবচেয়ে বেশি আয় দেয় ভারত। পাকিস্তান না খেললেও সমস্যায় পড়বে তাঁরা।

আইসিসির সূচি অনুযায়ী, ২০২৪ থেকে ২০৩১ সালের মধ্যে চারটে আন্তর্জাতিক টুর্নামেন্ট হবে ভারতে। তারমধ্যে রয়েছে ২০২৫ সালে মহিলাদের বিশ্বকাপ, ২০২৬ টি-২০ বিশ্বকাপ, ২০২৯ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি এবং ২০৩১ ক্রিকেট বিশ্বকাপ। ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে না যাওয়ার পাল্টা জবাবে যদি এইসব টুর্নামেন্টে পাকিস্তান দল না পাঠায়, বিপুল আর্থিক ক্ষতির মুখে পড়তে হবে। দুই দেশের মধ্যে রাজনৈতিক অস্থিরতার কারণে এক যুগের ও বেশি সময় দ্বিপাক্ষিক সিরিজ খেলেনি ভারত-পাকিস্তান। শুধুমাত্র আন্তর্জাতিক প্রতিযোগিতায় মুখোমুখি হয় তাঁরা। সেই ম্যাচের অপেক্ষায় থাকে ক্রিকেট ভক্তরা। পাকিস্তান ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে বলা হয়েছে, '২০২৩ বিশ্বকাপের সময় ১৭৩ মিলিয়ন টিভির দর্শক এবং ২২৫ মিলিয়ন ডিজিটালের দর্শক বলে দিচ্ছে এই একটা ম্যাচের গুরুত্ব কতটা।' শেষপর্যন্ত যদি পাকিস্তান হাইব্রিড মডেলে টুর্নামেন্ট আয়োজন করতে রাজিও হয়ে যায়, আর্থিক সমস্যা হতে পারে। প্রতিযোগিতার জন্য ৭০ মিলিয়ন ধার্য করা হয়েছে। বাড়তি ব্যয়ের জন্য ৪.৫ মিলিয়ন রেখেছে আইসিসি। ভারতের ম্যাচগুলো দুবাইয়ে রাখা হলে, ব্যয় বাড়বে। তবে তেমন হলে টুর্নামেন্টের বাজেট বাড়াতে তৈরি আইসিসি। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া