বৃহস্পতিবার ১৪ মে ২০২৬

সম্পূর্ণ খবর

খেলা | বর্ডার-গাভাসকর ট্রফির আগে বিরাট, রোহিতকে সতর্কবার্তা প্রাক্তন অজি তারকার

Sampurna Chakraborty | ১২ নভেম্বর ২০২৪ ০৫ : ১৪Sampurna Chakraborty

আজকাল ওয়েবডেস্ক: অস্ট্রেলিয়া সফরের আগে রোহিত শর্মা, বিরাট কোহলির উদ্দেশে বিশেষ বার্তা ব্রেট লির। প্রাক্তন অজি পেসার মনে করেন, কয়েকদিনের জন্য ক্রিকেট থেকে দূরে সরে যাওয়া উচিত দুই তারকা ক্রিকেটারের। এটাই প্রত্যাবর্তনের সবচেয়ে আদর্শ উপায়। নিজের ইউ টিউব চ্যানেলে এমনই জানান লি। একটানা রান না পাওয়ায় বিরাট এবং রোহিতের ওপর পাহাড়প্রমাণ চাপ থাকবে। তাই ক'দিন ক্রিকেট থেকে নিজেদের সরিয়ে নিয়ে, নতুন করেন টেকনিকে ফোকাস করা উচিত। ব্রেট লি বলেন, 'একটানা রান না পেলে, চাপ বাড়তে থাকে। আমার মনে হয় ওদের আবার শুরুতে ফিরে যাওয়া উচিত। এটাই সঠিক পদক্ষেপ হবে। নিজেদের টেকনিকের ওপর কাজ করতে হবে। ক্রিকেট থেকে নিজেদের দূরে সরিয়ে রাখতে হবে। তারপর অস্ট্রেলিয়ায় গিয়ে তরতাজা হয়ে নামতে হবে। আমি নিশ্চিতভাবে বলতে পারি, নতুন বলে অস্ট্রেলিয়ার জোরে বোলাররা রোহিতকে আক্রমণ করবে।' 

চলতি বছর ফর্মের ধারেকাছে নেই দুই তারকা। নিউজিল্যান্ডের কাছে হোয়াইটওয়াশের পর রোহিত এবং কোহলির দিকে আঙুল উঠতে শুরু করেছে। চলতি বছর ১১ ম্যাচে ৫৮৮ রান করেন রোহিত। গড় ২৯.৪০। তাতে রয়েছে দুটো শতরান এবং দুটো অর্ধশতরান। অন্যদিকে ছয় ম্যাচে ২৫০ রান বিরাটের। গড় ২২.৭২। তারমধ্যে রয়েছে একটা মাত্র অর্ধশতরান। রোহিত এবং বিরাটের ছন্দপতন নিয়ে অধিকাংশ চিন্তিত থাকলেও, অস্ট্রেলিয়ায় দুই মহাতারকার ফর্মে ফেরার বিষয়ে আশাবাদী মাইকেল হাসি। তিনি জানান, 'প্রথম টেস্টের পর বোঝা যাবে ভারতীয় দল কোথায় দাঁড়িয়ে আছে। ভারতীয় দলে কোয়ালিটি প্লেয়ার আছে। চ্যাম্পিয়নদের কখনও উড়িয়ে দেওয়া যায় না। এটা বোকামি। আমার ধারণা দু'জনেই অস্ট্রেলিয়ায় রান পাবে।' ইতিমধ্যেই ক্যাঙ্গারুদের দেশে পৌঁছে গিয়েছেন কোহলি। মঙ্গলবার থেকে অনুশীলন শুরু করে দিয়েছে টিম ইন্ডিয়া। দলের সঙ্গে যাননি রোহিত শর্মা। পারথ টেস্টে তাঁর না খেলার সম্ভাবনাই বেশি। যদিও এখনও আশা ছাড়ছেন না গম্ভীর। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া