মঙ্গলবার ১২ মে ২০২৬
সম্পূর্ণ খবর
নিজস্ব সংবাদদাতা | | Editor: Rahul Majumder ১২ নভেম্বর ২০২৪ ০৫ : ০৭Rahul Majumder
নিজস্ব সংবাদদাতা: প্রয়াত হলেন নাট্যকার মনোজ মিত্র। বয়স হয়েছিল ৮৬ বছর। মঙ্গলবার সকাল ৮টা ৫০ মিনিটে কলকাতার একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বেশ কয়েক বছর ধরেই বার্ধ্যক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন মনোজ। মঙ্গলবার সকাল ৮.৫০ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। গত সেপ্টেম্বর মাসে গুরুতর অসুস্থ হয়েছিলেন শিল্পী। বেশ সঙ্কটজনক ছিল তাঁর অবস্থা। তারপরই এদিন এল দুঃসংবাদ। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন বর্ষীয়ান এই নাট্য ব্যক্তিত্ব। চলতি বছরের ফেব্রুয়ারিতেও অসুস্থ বোধ করার পর অভিনেতাকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করানো হয়। সেবারই তাঁর বুকে পেসমেকার বসেছিল।
তপন সিংহ, তরুণ মজুমদার, বাসু চট্টোপাধ্যায়ের একাধিক ছবিতে অভিনয় করেছিলেন মনোজ। সত্যজিৎ রায়ের পরিচালনায় ‘গণশত্রু’ এবং ‘ঘরে বাইরে’-তেও অভিনয় করেন তিনি। তা ছাড়াও মূলধারার একাধিক সিনেমায় পরিচিত মুখ ছিলেন মনোজ।
শেষবার হাসপাতালে ভর্তি হওয়ার আগেও মেয়েকে অভিনয় করে দেখিয়েছিলেন তিনি, বাবার শেষ যাত্রায় সেই অভিজ্ঞতা ভাগ করে নিলেন মনোজ মিত্রের কন্যা ময়ূরী মিত্র।
এদিন কান্না চেপে সারাক্ষণ মনোজ মিত্রের দেহের পাশে থাকতে দেখা গেল ময়ূরী মিত্রকে। শেষ বিদায় জানানোর আগে তাঁর বাবাকে জড়িয়ে ময়ূরী কান্নাভেজা গলায় বলে উঠলেন, "বাবা ওঠো। দেখো, কত লোক এসেছেন তোমায় দেখতে।"
শেষযাত্রায় তাঁর বাবাকে নিয়ে পুরনো স্মৃতিতে ডুব দিলেন ময়ূরী মিত্র। আজকাল ডট ইন-কে ময়ূরী মিত্র বললেন, 'বাবার সঙ্গে আমার ভাব ও আড়ির সম্পর্ক ছিল। আজ আমাদের ঝগড়াটা শেষ হয়ে গেল তবে ভাবটা চিরন্তন রয়ে গেল। আসলে দু'জন মানুষ একসঙ্গে থাকলে ভালবাসা এবং বিবাদ দুইই থাকে। আমাদের সম্পর্কটাও ছিল তেমনই। ওঁর হাত ধরে আমার প্রথম থিয়েটার করতে যাওয়া। জীবনে যতটুকু যা শিখেছি, তা বাবার থেকেই শিখেছি। তাই বাবা আমার কাছে জীবনের শিক্ষক। উনি খুব অসুস্থ থাকলেও আমার ভালর জন্য কখনও ওঁর সৃষ্টিশীলতা থামিয়ে দিতে চাইনি আমি। এক সপ্তাহ আগেও ওঁকে বলেছিলাম, হাসি ও রাগের অভিব্যক্তি পরপর ফুটিয়ে তুলতে। হাসপাতালে ভর্তি হওয়ার আগের দিন সেটাই করে দেখিয়েছিলেন আমাকে। থিয়েটার নিয়ে আমাদের বিবাদ হয়েছে, তবে সবকিছু শেষ হল আজ।বাবাকে হারানোর পাশাপাশি আমার জীবনের শিক্ষককেও হারালাম আমি।"
সাহিত্য, নাটক সবকিছুই বাবার হাত ধরেই শিখেছেন ময়ূরী মিত্র। তাই কান্না চেপে জীবনের প্রিয় শিক্ষককে হাসিমুখে শেষ বিদায় জানালেন ময়ূরী মিত্র।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি