বৃহস্পতিবার ১৪ মে ২০২৬

সম্পূর্ণ খবর

খেলা | কলকাতায় মুখোমুখি কার্লসেন-প্রজ্ঞানন্দ, তারকাদের সমাহারে অনুষ্ঠিত হল টুর্নামেন্টের ড্র

Sampurna Chakraborty | ১২ নভেম্বর ২০২৪ ০৪ : ৩৬Sampurna Chakraborty

আজকাল ওয়েবডেস্ক: প্রহর গোনা শেষ। আর মাত্র কয়েকঘন্টার অপেক্ষা। বুধবারই শহরে মুখোমুখি ম্যাগনাস কার্লসেন এবং রমেশবাবু প্রজ্ঞানন্দ। টাটা স্টিল চেস ইন্ডিয়ায় অংশ নিতে শহরে চাঁদের হাট। ছিলেন ম্যাগনাস কার্লসেন, প্রজ্ঞানন্দ, অর্জুন এরিগাইসি, কোনেরু হাম্পিরা। মঙ্গলবার শহরের একটি পাঁচতারা হোটেলে টুর্নামেন্টের ড্র অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিল বিস্ময় শিশু সাড়ে তিন বছরের অনীশ সরকারও। দুই গ্র্যান্ডমাস্টারের সঙ্গে দেখা করে খুদে দাবাড়ু। বুধবার থেকে ধনধান্য অডিটোরিয়ামে শুরু হবে টুর্নামেন্ট। প্রথমদিনই ব়্যাপিড রাউন্ডে মুখোমুখি হবে কার্লসেন-প্রজ্ঞানন্দ। এর আগে বহুবার একে অপরের মুখোমুখি হয়েছেন দু'জন। আরও একবার সেই দ্বৈরথ দেখা যাবে। তবে কলকাতায় এই প্রথম। শহরের উত্তাপ বাড়িয়ে দিয়েছে দুই গ্র্যান্ডমাস্টার। 

আরও একবার একে অপরের মুখোমুখি হওয়ার আগে কী বললেন দুই তারকা? কার্লসেন বলেন, 'প্রজ্ঞানন্দ দারুণ দাবাড়ু। ওর লড়াকু মনোভাবের প্রশংসা করতেই হবে। সহজে হার মানে না। ওর এই ব্যাপারটা আমার খুব ভাল লাগে।'

আগের বছর এই টুর্নামেন্টে অংশ নেন প্রজ্ঞানন্দ। কিন্তু এবার কার্লসেনের সঙ্গে ডুয়েল। তাই উত্তেজিত প্রজ্ঞা। তিনি বলেন, 'কার্লসেন বিশ্বের অন্যতম সেরা দাবাড়ু। ওর খেলার ধরণ আলাদা। আমি আগের বছরও এখানে খেলেছি। এবার দ্বিতীয়বার ব়্যাপিড এবং ব্লিৎজে অংশ নেব। আরও একবার কার্লসেনের মুখোমুখি হওয়ার জন্য আমি উত্তেজিত। সবাই ওর সঙ্গে খেলতে মুখিয়ে থাকবে।' কলকাতার খুদে অনীশের রেটিং নিয়ে বেশ আশ্চর্য প্রজ্ঞানন্দ। বলেন, 'আমিও তিন বছর বয়সে দাবা খেলা শুরু করেছিলাম। তবে এই বয়সে ও যে রেটিং পেয়েছে সেটা অবিশ্বাস্য।' ধনধান্য অডিটোরিয়ামে ১৩ থেকে ১৭ নভেম্বর পর্যন্ত চলবে টুর্নামেন্ট। ব্র্যান্ড অ্যাম্বাসেডর বিশ্বনাথন আনন্দ। গতবছর শেষ মিনিটে নাম তুলে নিলেও, এবার টুর্নামেন্টে অংশ নেবেন প্রজ্ঞানন্দর দিদি বৈশালীও। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া