মঙ্গলবার ১২ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Vidya Balan recitates Sukumar Roy s poetry Satpatra with actor Rajesh Sharma video went viral

বিনোদন | ‘সৎপাত্র’-এর প্রশংসা এবার বিদ্যার মুখে! তাল মেলালেন রাজেশ শর্মাও

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ১২ নভেম্বর ২০২৪ ০০ : ২৪Rahul Majumder

নিজস্ব সংবাদদাতা: বাংলা ও বাঙালির প্রতি বিদ্যা বালনের টানের কথা সর্বজনবিদিত।  বাংলা ছবি 'ভাল থেকো'তে অভিনয়ের মাধ্যমেই বড়পর্দায় পথ চলা শুরু বিদ্যার। বাংলাটাও ভাঙা ভাঙা বললেও তা দিব্যি চলনসই। অবশ্য শুনে বুঝতে পারেন সবটুকুই। তবে 'ভুল ভুলাইয়া'র অভিনেত্রী যে আস্ত বাংলা কবিতা গড়গড় করে আবৃত্তি করে দিতে পারেন, একথা জানা ছিল না প্রায় কারওরই। আর  তাও আবার যে সে কবিতা নয়। সুকুমার রায়ের 'আবোল তাবোল' বইয়ের বিখ্যাত কবিতা 'সৎপাত্র'! 


সমাজমাধ্যমে একটি ভিডিও পোস্ট করেছেন বিদ্যা বালন। সেখানে বিদ্যার সঙ্গে জমাটি আড্ডা মারতে দেখা যাচ্ছে  রাজেশ শর্মাকে। বিদ্যার সঙ্গে একাধিক জনপ্রিয় হিন্দি ছবিতে অভিনয় করতে দেখা গিয়েছে বাংলার এই জনপ্রিয় অভিনেতাকে। সেই ঘরোয়া আড্ডার মাঝে বিদ্যার মুখ থেকে বাংলা কবিতা শুনতে চান রাজেশ। আরও ভাল করে বললে, সুকুমার রায়ের সৎপাত্র কবিতাটি শুনতে চান। সঙ্গে সঙ্গে বিদ্যা হাসতে হাসতে জানিয়ে দেন, কবিতাটি অনেক দিন আগে তাঁকে শিখিয়েছিলেন রাজেশ শর্মাই। ভিডিওতে যদিও রাজেশ ভুল করে কবিতার নাম বলে ফেলেন 'সুপাত্র', তবে তা যে কেবলই স্মৃতিশক্তির ভুল, তা স্পষ্ট হয়ে যায় কবিতা শুরু হতেই। এক লহমায় বোঝা যায় এই কবিতা সুকুমার রায়ের সেই চিরপরিচিত 'সৎপাত্র'।

 

 

 

তবে বিদ্যা এক নন। 'সৎপাত্র' কবিতাটি বিদ্যার সঙ্গে গলা মিলিয়ে বলা শুরু করেন রাজেশও। স্পষ্ট উচ্চারণের সঙ্গে রাজেশের সুন্দর অভিব্যক্তি হৃদয় ছুঁয়েছে নেটিজেনদের।  ভিডিওতে দেখা যাচ্ছে কবিতাটি বলার মাঝে কখনও কখনও বিদ্যা আটকে গেলেও রাজেশ তখন তাঁকে খেই দাড়িয়ে দিচ্ছেন।  বাংলা ভাষার প্রতি বিদ্যার আবেগ ও ভালবাসা বাঙালি সহ নেটপাড়ার বড় অংশের মন জিতে নিয়েছেন।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া