বৃহস্পতিবার ১৪ মে ২০২৬

সম্পূর্ণ খবর

খেলা | ডি'ভিলিয়ার্স নয়, শ্রীলঙ্কার পরামর্শদাতা হলেন এই প্রাক্তন প্রোটিয়া ক্রিকেটার

Sampurna Chakraborty | ১২ নভেম্বর ২০২৪ ০০ : ২৮Sampurna Chakraborty

আজকাল ওয়েবডেস্ক: শ্রীলঙ্কা ক্রিকেট দলের পরামর্শদাতা হিসেবে নিযুক্ত হলেন নিল ম্যাকেঞ্জি। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজে তাঁকে এই নতুন ভূমিকায় দেখা যাবে। ২৭ নভেম্বর থেকে শুরু হবে সিরিজ। শ্রীলঙ্কা ক্রিকেটের পক্ষ থেকে জানানো হয়েছে, ১৩ থেকে ২১ নভেম্বরের মধ্যে শ্রীলঙ্কা দলের সঙ্গে যোগ দেবেন প্রাক্তন ডান হাতি প্রোটিয়া ব্যাটার। ডারবানে প্রথম টেস্ট। দুই টেস্টের সিরিজ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। ২০০০ থেকে ২০০৯ সাল পর্যন্ত দক্ষিণ আফ্রিকার হয়ে ৫৮টি টেস্ট খেলেন ম্যাকেঞ্জি। ৩২৫৩ রান করেন। তাঁর ঝুলিতে রয়েছে পাঁচটি শতরান এবং ১৬টি অর্ধশতরান। প্রথম শ্রেণির ক্রিকেটে ২০,০০০ এর বেশি রান রয়েছে। 

টেস্ট ক্রিকেটের ইতিহাসে গ্রেম স্মিথের সঙ্গে জুটি বেঁধে ওপেনিং পার্টনারশিপে রেকর্ড করেন। ২০০৮ সালে বাংলাদেশের বিরুদ্ধে প্রথম উইকেট ৪১৫ রান যোগ করে তাঁরা। শ্রীলঙ্কা ক্রিকেটের সিইও অ্যাশলে ডি সিলভা বলেন, 'ম্যাকেঞ্জি দক্ষিণ আফ্রিকার পরিবেশ এবং পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়া নিয়ে প্লেয়ারদের গুরুত্বপূর্ণ টিপস দিতে পারবে। এই চ্যালেঞ্জের সঙ্গে মানিয়ে নিতে সাহায্য করতে পারবে।' ২০০৯ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন প্রোটিয়া ক্রিকেটার। তারপর কোচিংয়ে পা রাখেন। গতবছর ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের সিরিজে দক্ষিণ আফ্রিকার ব্যাটিং পরামর্শদাতা ছিলেন। চলতি বছর রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ব্যাটিং কোচের ভূমিকায় দেখা যায় প্রাক্তন প্রোটিয়া ক্রিকেটারকে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের সাইকেলে এটাই শ্রীলঙ্কার শেষ অ্যাওয়ে সিরিজ। টেবিলে তৃতীয় এবং পঞ্চম স্থানে রয়েছে দুই দল। পরের বছর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের ছাড়পত্র সংগ্রহ করার সুযোগ রয়েছে শ্রীলঙ্কা এবং দক্ষিণ আফ্রিকার সামনেও।  


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া