বৃহস্পতিবার ১৪ মে ২০২৬

সম্পূর্ণ খবর

 KL Rahul has got consistent backing from team management

খেলা | ছন্দে ফিরতে মরিয়া এই তারকা ভারতীয়, পাশে পাচ্ছেন গৌতম গম্ভীরকে

KM | ১২ নভেম্বর ২০২৪ ২২ : ৫৫Krishanu Mazumder

আজকাল ওয়েবডেস্ক: নেটে ঘাম ঝরালেন কেএল রাহুল। পারথ টেস্টের আগে কঠিন পরিশ্রম করতে দেখা গেল তাঁকে। ভারত এ ও অস্ট্রেলিয়া এ দলের বেসরকারি টেস্টে খেলেছেন রাহুল। ৪ এবং ১০ রানের বেশি করতে পারেননি দুই ইনিংসে।

তাঁর ব্যাট বোবা থেকে গেলেও টিম ইন্ডিয়ার হেডস্যর গৌতম গম্ভীরকে পাশে পাচ্ছেন রাহুল। যে কোনও পজিশনে ব্যাট করতে পারেন বলে গম্ভীর তাঁর প্রশংসা করেছেন। এহেন রাহুলকেই দেখা গিয়েছে নেটে শুভমান গিল এবং যশস্বী জয়সওয়ালের সঙ্গে অনুশীলন করতে। 

অস্ট্রেলিয়া এ দলের বিরুদ্ধে স্কট বোল্যান্ডের বলে উইকেট কিপারের হাতে ক্যাচ দিয়ে আউট হন রাহুল। দ্বিতীয় ইনিংসে অদ্ভুত ভাবে আউট হন তিনি। ছন্দে না থাকলেও গম্ভীর মনে করেন রোহিত শর্মাকে না পেলে ওপেনার হিসেবে রাহুল তাঁর শূন্যস্থান পূরণ করতে পারবেন। 

 

২০১৪-১৫ মরশুমে রাহুল ওপেন করেছিলেন। দ্বিতীয় ম্যাচেই সেঞ্চুরি হাঁকিয়েছিলেন তিনি। তার পর থেকে রাহুলের ব্যাট চলেনি অস্ট্রেলিয়ায়। অজি বোলারদের বিরুদ্ধে রাহুলকে ওপেন করতে পাঠানো বিরাট জুয়া হয়ে যাবে বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।  কিন্তু রাহুল ছন্দে ফেরার জন্য মরিয়া। এই খারাপ সময়ে রাহুল পাশে পাচ্ছেন কোচকে। 

দেশের ক্রিকেটেও লোকেশ রাহুলকে নিয়েই যত চর্চা। সম্প্রতি এক সাক্ষাৎকারে রাহুল জানিয়েছেন, তিনি স্বাধীন ভাবে খেলতে চান। সেই কারণেই লখনউ সুপার জায়ান্টস ছেড়েছেন। জাতীয় দলের হয়েও দমবন্ধ করা পরিস্থিতি এখন। রান পাচ্ছেন না। চারদিক থেকে উড়ে আসছে কটাক্ষ। অস্ট্রেলিয়ায়  লোকেশ রাহুল কী করেন, তা দেখা যাবে বাইশ গজে। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া