বৃহস্পতিবার ১৪ মে ২০২৬

সম্পূর্ণ খবর

 Yashasvi Jaiswal praised in Australian Media

খেলা | টিম ইন্ডিয়ার 'নতুন রাজা', অজি মিডিয়ায় প্রশংসিত এই তরুণ তারকা ক্রিকেটার

KM | ১২ নভেম্বর ২০২৪ ২২ : ৩৫Krishanu Mazumder

আজকাল ওয়েবডেস্ক: ভারতীয় ক্রিকেটের যুবরাজ বলা হয় শুভমান গিলকে। কিন্তু অস্ট্রেলিয়ার মিডিয়া যশস্বী জয়সওয়ালকে নতুন রাজা বলে উল্লেখ করল। 

একসময়ে ফুচকা বিক্রি করতে হয়েছিল জয়সওয়ালকে। ইচ্ছেডানায় ভর করে যশস্বীর এখন যশলাভ হয়েছে। ২০২৩ সালের জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্টে অভিষেক ঘটেছিল যশস্বীর। অভিষেক টেস্টে ১৭১ রান করেন তিনি। 

তাঁর রানের খিদে আরও তীব্র হয়ে ধরা দেয় ইংল্যান্ডের বিরুদ্ধে। বিশাখাপত্তনম ও রাজকোটে জয়সওয়াল করেন ২০৯ এবং অপরাজিত ২১৪ রান। 

অক্টোবরে জয়সওয়াল ইতিহাস তৈরি করেন। ২৩ বছর হওয়ার আগে প্রথম ভারতীয় ব্যাটার হিসেবে এক ক্যালেন্ডার বছরে ১০০০ রান করেন এই তারকা। নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে এই মাইলফলক ছোঁন যশস্বী। 

১৪টি টেস্ট ম্যাচের পরে জয়সওয়ালের রান ১৪০৭। গড় ৫৬.২৮। অস্ট্রেলিয়া সফরে গিয়েছে ভারতীয় দল। জয়সওয়ালের ক্রিকেট সফর তুলে ধরে অস্ট্রেলিয়ার সংবাদপত্র দ্য ডেইলি টেলিগ্রাফের পিছনের পাতায় পাঞ্জাবীতে লেখা রয়েছে 'দ্য নিউ কিং'। 

প্রতিবেদনে লেখা হয়েছে, আগামীর তারকা যশস্বী জয়সওয়াল। কোহলিকেও ছাপিয়ে যেতে পারেন বলে উল্লেখ করা হয়েছে যশস্বীকে। 
প্রতিবেদন অনুযায়ী, বীরেন্দ্র শেহবাগের পরে যশস্বী জয়সওয়ালই ভারতের আগ্রাসী ওপেনার। বিরাট কোহলির পর দেশের অন্যতম আকর্ষণীয় ব্যাটার তিনিই। 

রিপোর্টে অবশ্য আশঙ্কা প্রকাশ করা হয়েছে যশস্বীকে নিয়ে। প্রথম অস্ট্রেলিয়া সফরে খেলতে এসে কি সফল হবেন ভারতের তরুণ ওপেনার? এমন প্রশ্ন তোলা হয়েছে অজি সংবাদপত্রে। 

সেখানে জয়সওয়ালের ইনিংসগুলোর কাটাছেঁড়া করে লেখা হয়েছে, জয়সওয়ালের সাফল্য এসেছে উপমহাদেশ এবং ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের শুকনো পিচে। দক্ষিণ আফ্রিকা সফরে জয়সওয়ালের গড় ছিল মাত্র ১২.৫০। চারটির মধ্যে তিনটি ইনিংসে তিনি আউট হয়েছেন বাউন্স সামলাতে না পেরে। 

অস্ট্রেলিয়ার মাটিতে এই সিরিজ ভারত এবং জয়সওয়ালের জন্য খুবই গুরুত্বপূর্ণ।  অজি বোলারদের বিষ শুষে জয়সওয়ালই পারেন ভারতকে ভাল জায়গায় দাঁড় করিয়ে দিতে। অস্ট্রেলিয়ার মাটিতে যশস্বীর যশলাভ হলে বিরাট কোহলি পরবর্তী  যুগে তাঁকেই সুপারস্টার হিসেবে গন্য করা হবে। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া