বৃহস্পতিবার ১৪ মে ২০২৬
সম্পূর্ণ খবর
KM | ১২ নভেম্বর ২০২৪ ২১ : ৫৩Krishanu Mazumder
আজকাল ওয়েবডেস্ক: ভারতীয় দলকে একপ্রকার হুমকি দিয়ে রাখলেন অস্ট্রেলিয়ার প্রাক্তন উইকেট কিপার ব্র্যাড হাডিন।
ভারত-অস্ট্রেলিয়ার প্রথম টেস্টের বল গড়াবে ২২ তারিখ। পারথের পিচ গতসম্পন্ন এবং বাউন্স নির্ভর হবে বলেই জানিয়ে রেখেছেন পিচ কিউরেটর। হাডিন বলছেন, অস্ট্রেলিয়ার ভয়ঙ্কর পেসারদের সামলানোর মতো ব্যাটসম্যানই নেই ভারতীয় দলে।
একটি পডকাস্টে হাডিন ও অ্যারন ফিঞ্চ আলোচনায় বসেছিলেন। সেই সময়ে ফিঞ্চ বলেন, ভারত ও অস্ট্রেলিয়ার বোলিং আক্রমণ শক্তিশালী। দু' দলের ওপেনাররাই শুরুতে সমস্যায় পড়বেন।
ভারতীয়দের ব্যাটিং ক্ষমতা নিয়েই আশঙ্কা প্রকাশ করেন হাডিন। প্রথম টেস্ট ম্যাচে পারথে ভুগতে হবে ভারতের ব্যাটারদের। হাডিন বলছেন, ''আমাদের জোরে বোলারদের সামলানোর ক্ষমতাই নেই ভারতীয় ব্যাটারদের। জয়সওয়াল খুব ভাল প্লেয়ার। তবে ও আগে অস্ট্রেলিয়ায় আসেনি। পারথের বাউন্স সামলাতে পারবে কিনা, সেই ব্যাপারে আমি নিশ্চিত নই। পারথে ওপেন করা কঠিন।''
অ্যারন ফিঞ্চ আবার হাডিন বিপরীত মেরুর বাসিন্দা। তিনি মনে করেন অস্ট্রেলিয়ার টপ অর্ডারও একই রকম সমস্যায় পড়বে। ফিঞ্চ বলেছেন, ''আমার মতে অ্যালেক্স ক্যারি এবং ঋষভ পন্থ গুরুত্বপূর্ণ হতে চলেছে। দুই উইকেট কিপারের উপরে অনেককিছু নির্ভর করছে। কোনও এক সময়ে বা সিরিজে টপ অর্ডার দ্রুত ধসে যাবে। দু'দলেরই ফাস্ট বোলিং খুবই ভাল। টপ অর্ডারকে নক আউট করে দেওয়ার ক্ষমতা রয়েছে দু' দলের বোলারদের। আমার মতে, সাত নম্বরে অ্যালেক্স এবং ৬ নম্বরে ঋষভের ভূমিকা খুব গুরুত্বপূর্ণ। ক্যারি এবং পন্থ উভয়েই আগ্রাসী।''
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি