বৃহস্পতিবার ১৪ মে ২০২৬
সম্পূর্ণ খবর
KM | ১২ নভেম্বর ২০২৪ ২০ : ২৯Krishanu Mazumder
আজকাল ওয়েবডেস্ক: কারও কাছে 'লজ্জাজনক' আবার কারও কছে চূড়ান্ত 'অসম্মানজনক'। আর্জেন্টিনার ফুটবল ক্লাব দেপোর্তিভো রিয়েস্ত্রা যা করল, তার জন্য উড়ে আসছে নিন্দা।
এত পর্যন্ত পড়ার পরে অনেকেই কৌতূহলী হয়ে উঠতে পারেন। প্রশ্ন করতে পারেন দিয়েগো মারাদোনা-লিও মেসির দেশের এই ক্লাব কী এমন করল যার জন্য ধেয়ে আসছে নিন্দার ঝড়?
একজন ইউটিউবার ও সোশ্যাল ইনফ্লুয়েন্সারকে প্রথম একাদশে রেখে দল সাজিয়েছিল রিয়েস্ত্রা। তাদের প্রতিপক্ষ ছিল ভেলেজ সারসফিল্ড। প্রথম মিনিটেই অবশ্য সেই ইউটিউবারকে তুলে নিতে বাধ্য হয় দেপোর্তিভো রিয়েস্ত্রা।
আর্জেন্টাইন এই সোশ্যাল ইনফ্লুয়েন্সার-ইউটিউবারের নাম ইভান বুয়াখেরুক। স্প্রিন নামেই তিনি পরিচিত। ইউটিউবে তাঁর সাবস্ক্রাইবারের সংখ্যা প্রায় সাত মিলিয়ন। পেশাদার ফুটবল অভিজ্ঞতা নেই ইভানের। কিন্তু রিয়েস্ত্রা কোচ ক্রিশ্চিয়ান ফ্যাবিয়ানি সেই ইনফ্লুয়েন্সারকে স্ট্রাইকার হিসেবে মাঠে পাঠিয়েছিলেন। ২৪ বছর বয়সি এই ইনফ্লুয়েন্সারকে ৫০ সেকেন্ডেই তুলে নেওয়া হয়। সেই সময়ে ফাউলের বাঁশি বাজিয়েছিলেন ম্যাচের রেফারি।
চমকপ্রদ প্রচার ও বিপণন কৌশলের জন্য আর্জেন্টাইন ফুটবলে নাম রয়েছে রিয়েস্ত্রার। তারা ইভান বুয়াখেরুককে চুক্তিবদ্ধ করেছিল। গত ফেব্রুয়ারিতে আর্জেন্টাইন ফুটবল ফেডারেশনে তাঁর নাম নথিভুক্ত করা হয়।
এক ধারাভাষ্যকার এই সোশ্যাল ইনফ্লুয়েন্সারের পারফরম্যান্স দেখার পরে বলে ওঠেন, ''মাঠে কোথায় দাঁড়াতে হবে, সেটাই তো জানে না ও।'' আর এক ধারাভাষ্যকার বলেন, ''এটা অত্যন্ত লজ্জাজনক।''
রিয়েস্ত্রার কোচ ফ্যাবিয়ানি স্থানীয় রেডিও স্টেশনে বলেন, তিনি ভেলেজের কোচ গুস্তাভো কুইনটেরোসের সঙ্গে ম্যাচের আগে কথা বলে রেখেছিলেন। ইভান বুয়াখেরুককে দলে রেখে কাউকে অসম্মান যে তিনি করছেন না, তা আগেই জানিয়ে দিয়েছিলেন।
ভেলেজের কোচ ফ্যাবিয়ানিকে বলেছিলেন, আধ ঘণ্টার বেশি যেন তাঁকে মাঠে না রাখা হয়। এটা চুক্তিগত ব্যাপার ছিল। অনেক দিন আগেই সেই ইউটিউবারের সঙ্গে চুক্তি করা হয়েছিল। প্রচারের উপরে ক্লাব নির্ভরশীল। একবারই মাঠে নামানো হয়েছে ইভানকে। আর নামানো হবে না।
আর্জেন্টিনার প্রাক্তন ফুটবলার হুয়ান সেবাস্টিয়ান ভেরন বর্তমানে আর্জেন্টিনার ক্লাব এস্তুদিয়ান্তেস দে লা প্লাতার প্রেসিডেন্ট। তিনি এই পাবলিক স্টান্টে একপ্রকার অসন্তুষ্ট। ভেরন বলেছেন, ''ফুটবল এবং ফুটবলারদের অশ্রদ্ধা দেখানো হল।''
আর্জেন্টিনার সংবাদপত্র লা নেসিওনের ওয়েবসাইটে লেখা হয়েছে, ''এক মিনিটে আর্জেন্টিনার ফুটবল ও তার ইতিহাসকে অসম্মান করা হল।'' সোমবারের ম্যাচটা অবশ্য ড্র হয়। ম্যাচের থেকে বেশি চর্চা হয় ইউটিউবারের ফুটবল খেলতে নামা নিয়ে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি