মঙ্গলবার ১২ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Snigdha Dey | | Editor: শ্যামশ্রী সাহা ১২ নভেম্বর ২০২৪ ২০ : ২৬Snigdha Dey
নিজস্ব সংবাদদাতা: মঙ্গলবার সকালে সোশ্যাল মিডিয়ায় সুখবর দিলেন অভিনেত্রী রুক্মিণী মৈত্র। সমুদ্রের ঢেউয়ে মিশে যাওয়া দুটো পায়ের ছবি ভাগ করেন তিনি। যেখানে দেখা যায় একটি প্রাপ্তবয়স্ক মানুষের পা ও একটি ছোট বাচ্চার পায়ের ছাপ। আসছে নতুন ছবি 'হাঁটি হাঁটি পা পা'। পরিচালনায় অর্ণব মিদ্যা।
'হাঁটি হাঁটি পা পা' এক চিরন্তন ভালবাসার গল্প। তবে সে ভালবাসা সমবয়সী নারী পুরুষের প্রেম নয়! বরং প্রেমের সম্পর্কের বাইরেও যে প্রতিটা সম্পর্কেই গভীর এক আত্মিক টান, দায়িত্ববোধ,পারস্পরিক শ্রদ্ধা থাকে সেই ভালবাসার কথা বলে এই ছবি। যে সম্পর্কগুলো সৃষ্টির আদি থেকে আজ পর্যন্ত আমাদের সবার জীবনে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ অথচ সবথেকে বেশি অবহেলিত, উপেক্ষিত। যে গাছের গোড়ায় ভালবাসার সার জল সরবরাহ হয় ঐশ্বরিক ভাবে যে গাছ অলক্ষ্যে, অযত্নেও ফুল-ফল দিয়ে চলে, সে গাছের কথা আমরা যেমন ভুলে যাই... ঠিক তেমনই জীবনের অবিচ্ছেদ্য অংশ যেসব সম্পর্কগুলো, সেইসব সম্পর্কেও রোজ রোজ ভালবাসার কথা বলা হয় না বহুকাল। জীবনের টানাপড়েনে 'আছে কিন্তু নেই'-এর মতো ছায়া হয়ে থেকে যাওয়া সম্পর্কের উপর থেকে ধুলোবালির চাদর আলতো হাতে সরিয়ে আদর, যত্ন, ভালবাসার আলপথ ধরে হেঁটেই 'হাঁটি হাঁটি পা পা' করে পৌঁছতে হয় এই গল্পের চরিত্রদের কাছে।
ছবি প্রসঙ্গে রুক্মিণী বলেন, " 'হাঁটি হাঁটি পা পা'-র গল্প যখন শুনি তখন কেন জানি না গল্পটা আমাকে ভীষণ ভাবে ছুঁয়ে যায়। তারপর চিত্রনাট্য, সংলাপ নিয়ে দীর্ঘ আলোচনা, কাঁটাছেঁড়ার পরে আজ আমার সত্যিই খুব ভাল লাগছে যে দর্শকের আমরা এরকম একটা ছবি উপহার দিতে চলেছি। তা ছাড়া অর্ণবের সাথে কথা বলে খুব ভাল লেগেছে। সংবেদনশীল মানুষ আর আমাদের গল্পটা যেহেতু সম্পর্কের গল্প, আমার বিশ্বাস ছবিটা ও খুব ভাল বানাবে।"
পরিচালক অর্ণব মিদ্যার কথায়, "এই ছবির গল্প, চিত্রনাট্য নিয়ে আমরা দীর্ঘদিন ধরেই কাজ করে চলেছি। গল্পটা আসলে রুক্মিণীকে ভেবেই লেখা। একটা সম্পর্কের গল্পে যেমন হাসি-কান্না, ভাললাগা, ভালবাসা থাকে, এই গল্পটা আসলে তারই যথাযথ সংবেদনশীল মিশ্রণ। গল্পটার চিত্রনাট্য, সংলাপ লেখার সময় সেই সংবেদনশীলতারই পরিচয় দিয়েছেন কাহিনীকার প্রিয়াঙ্কা পোদ্দার। রুক্মিণীকে যখন গল্পটা শোনাতে যাই, ওঁর চোখেমুখে সেই অভিব্যক্তিগুলোই দেখতে পাই, যেগুলো যেকোনো পরিচালক সিনেমা দেখার শেষে দর্শকদের থেকে দেখতে চান। গল্পটা শুনে রুক্মিণীর রাজি হওয়া, তারপর একসঙ্গে দিনের পর দিন চিত্রনাট্য আর সংলাপ পরিমার্জনা, গল্পটাকে দর্শকদের মনের কাছাকাছি পৌঁছে দিতে পারবে বলেই আমাদের বিশ্বাস। আর রুক্মিণী যেভাবে চরিত্রের প্রয়োজনে একটার পর একটা ছবিতে নিজেকে ভেঙেচুরে দর্শকের সামনে মেলে ধরছেন, এই ছবিতেই সেইরকমই কিছু হতে চলেছে। শুধু তাই নয়, এই ছবিতে আরও অনেক চমক আছে, যা ক্রমশ প্রকাশ্য।"
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি