শুক্রবার ০৩ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
KM | ১২ নভেম্বর ২০২৪ ২০ : ২৬Krishanu Mazumder
আজকাল ওয়েবডেস্ক: আর কয়েকদিন পরেই আইপিএলের মেগা নিলাম। তার আগে দেশের তারকা অফ স্পিনার রবিচন্দ্রন অশ্বিন নিজেই নিজেকে বিক্রি করলেন। অভিনব এই নিলাম দেখা যাবে তারকা অফস্পিনারের ইউটিউব চ্যানেলে।
২৪ ও ২৫ নভেম্বর জেড্ডায় হবে আইপিএলের মেগা নিলাম। তার আগে অশ্বিন একটি মক নিলামের আয়োজন করেন নিজের ইউটিউব চ্যানেলে। বিশেষজ্ঞ এবং ফ্যানদের দশ দলের প্রতিনিধি হয়ে প্লেয়ারদের জন্য বিড করতে দেখা যায় সেই ইভেন্টে।
সেই মক নিলামে লোকেশ রাহুল, জস বাটলার, ডেভিড ওয়ার্নার, ট্রেন্ট বোল্ট, ডেভিড মিলার, কুইন্টন ডি কক এবং স্বয়ং অশ্বিনকে বিক্রি করা হয় ইভেন্টে। তারকা ব্যাটার লোকেশ রাহুলকে নিয়ে দিল্লি ও কলকাতার মধ্যে দড়ি টানাটানি হয়। ১৫ কোটি টাকা ওঠে রাহুলের।
অশ্বিন সেই নিলামের ট্রেলার প্রকাশ করে জানান, ভারতের টেলিভিশন ইতিহাসে প্রথম ব্যক্তি হিসেবে তিনি নিজেকেই বিক্রি করছেন। অশ্বিন বলেছেন, ''দেশের টেলিভিশন ইতিহাসে প্রথমবার কোনও ব্যক্তি নিজেকেই বিক্রি করছে নিলামে। আইপিএলের নিলাম নিয়ে আমি খুব উত্তেজিত। আমাদের চ্যানেলে প্রথমবার মক অকশনের বন্দোবস্ত করা হল। অনেক মানুষ উপস্থিত ছিলেন। ক্রিকেট ফ্যান, অ্যানালিস্ট, আইপিএল যারা দেখে তারা উপস্থিত ছিলেন। দারুণ মজা হয়েছে।''
এদিকে মেগা নিলামে ১৫৭৪ জন ক্রিকেটারের নাম নথিভুক্ত করা হয়েছে। তাঁদের মধ্যে ১১৬৫ জন ভারতীয়। ৪০৯ জন বিদেশি। একেকটি দলে ২৫ জন ক্রিকেটার থাকতে পারবেন। পাঞ্জাব কিংসের হাতে রয়েছে সব থেকে বেশি টাকা। ১১০.৫ কোটি টাকা নিয়ে নিলামে নামবে পাঞ্জাব। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হাতে রয়েছে ৮৩ কোটি টাকা।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি