মঙ্গলবার ১২ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | এক যুগ পর ফিরছে মানিকজোড়! পরমব্রত, রুদ্রনীলের সঙ্গে 'আবার হাওয়া বদল' করতে থাকছে কে?

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Snigdha Dey | Editor: শ্যামশ্রী সাহা ১২ নভেম্বর ২০২৪ ১৯ : ১৩Snigdha Dey

নিজস্ব সংবাদদাতা: ২০১৩ সালে মুক্তি পেয়েছিল পরমব্রত চট্ট্যোপাধ্যায়ের পরিচালনায় 'হাওয়া বদল'। ছবিতে মুখ্য চরিত্রে দেখা গিয়েছিল পরমব্রত চট্টোপাধ্যায়, রুদ্রনীল ঘোষ, রাইমা সেন ও নেহা পাণ্ডা। গল্পে দুই বন্ধুর জীবন অদল হওয়ার ছবি ফুটে উঠেছিল। ১২ বছর পর ফের ফিরছে এই দুই বন্ধুর জুটি। 


আসছে পরমব্রতর পরিচালনায় 'আবার হাওয়া বদল'। এবার এই গল্পের নতুন সংযোজন অভিনেত্রী অনুষা বিশ্বনাথন। ছবি নিয়ে আজকাল ডট ইন-কে অনুষা বলেন, "এই গল্পে আমার চরিত্রটি একদম অন্যরকম। একজন স্বাধীনচেতা মেয়ে, যে কিনা বয়সের থেকে বেশি ম্যাচিওর। তার সঙ্গে রুদ্রদার একটা সম্পর্ক তৈরি হবে। এই গল্পে আমার চরিত্রটা সত্যিই খুব গুরুত্বপূর্ণ। তবে এর থেকে বেশিকিছু বলতে পারব না।"


ছবির গল্প আবর্তিত হবে দুই বন্ধু জিৎ এবং রাজর্ষিকে ঘিরে। একজন কলকাতায় থাকে, আরেকজন লন্ডনে। বহুদিন পর তাদের দেখা হয়। রাজর্ষি পেশায় একজন রকস্টার। সেই কলকাতায় থাকে। তার বিয়ে পাগল প্রেমিকাকে নিয়ে তার জীবনে ঝামেলার অন্ত নেই। অন্যদিকে লন্ডনে থাকে জিৎ। সে সেখানে ব্যবসা করতে গিয়ে দুর্নীতিতে জড়িয়ে পড়ে। পরিবারকে ছাড়া একাই থাকে সে। 


জীবনে এমন একটা কঠিন বাঁকে তাদের দেখা হয় লন্ডনের বঙ্গ সম্মেলনে। ধূমপান করতে গিয়ে বজ্রপাত। ব্যাস তারপর হাওয়া বদলে যা ঘটেছিল এখানেও তাই ঘটে যাবে। শরীর অদল বদল হয়ে যাবে তাদের।এমন অবস্থায় দুজন দুজনের জীবন যাপন করতে শুরু করে বিপুল কষ্ট নিয়ে। তারপর কী করে তারা আবার একে অন্যের শরীরে ফেরত আসে সেই গল্পই বলবে এই ছবি।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া