বৃহস্পতিবার ১৪ মে ২০২৬

সম্পূর্ণ খবর

 Optus Stadium pitch shares traits with WACA, enhancing fast-bowling

খেলা | কেমন হবে পারথের পিচ? রোহিত-বিরাটদের আশঙ্কার কথা শোনালেন পিচ কিউরেটর

KM | ১২ নভেম্বর ২০২৪ ১৮ : ৪২Krishanu Mazumder

আজকাল ওয়েবডেস্ক: পারথের পিচে আগুন ধরাবেন ফাস্ট বোলাররা। বাইশ গজে রয়েছে প্রাণ। গতি থাকবে, থাকবে বাউন্স। সিরিজ শুরুর আগেই ভারতকে একপ্রকার ভয় ভীতি ধরিয়ে দেওয়ার মতো তথ্য জানিয়ে দিলেন অপটাস স্টেডিয়ামের হেড কিউরেটর আইজ্যাক ম্যাকডোনাল্ড। 

পারথের পিচে ফাস্ট বোলাররা চিরকালই সুবিধা পায়। এই পিচে জোরে বোলাররা ব্যাটারদের রাতের ঘুম কেড়ে নেন। চিন মিউজিক শোনান বোলাররা। দুরন্ত গতিতে ছুটে আসা ওই বল সামলাতে গেলে টেকনিকের দিক থেকে দুর্দান্ত হতে হয় ব্যাটারদের। এই ভারতীয় দল কতটা সামলাতে পারবেন প্যাট কামিন্সদের আগুন ধরানো ডেলিভারি? 

পারথে ২২ নভেম্বর ভারত-অস্ট্রেলিয়া প্রথম টেস্টের বল গড়াবে। ম্যাকডোনাল্ড বলছেন, ''এই পিচে গতি রয়েছে, বাউন্সও রয়েছে, ভাল ক্যারি রয়েছে।'' পিচে ঘাস থাকবে। আর ওই ঘাসের জন্যই বল গতিতে ধেয়ে আসবে। 

ম্যাকডোনাল্ড গতবারের অস্ট্রেলিয়া-পাকিস্তান টেস্টের প্রসঙ্গ টেনে আনেন। দ্বিতীয় ইনিংসে ৮৯ রানে ধসে যায় পাকিস্তান। অজি বোলাররা আগুন জ্বালিয়েছিলেন। খেলা চলাকালীন পিচ খারাপ হয়ে গিয়েছিল। পিচ ভাঙছিল। তার ফলে বলের বাউন্স বোঝা যাচ্ছিল না। বল পড়ে স্কিড করছিল। অস্ট্রেলিয়ার দুই ব্যাটার মারনাস লাবুশানে ও উসমান খোয়াজার শরীরে একাধিক বার বল লাগে।  ম্যাকডোনাল্ড বলছেন, ''দু' দলের বোলিং বিভাগই ভাল ছিল গতবার। এবারও একই রকম হবে পিচের চরিত্র।'' 

নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের টেস্ট সিরিজ হেরে অস্ট্রেলিয়ার মাটিতে বর্ডার-গাভাসকর ট্রফি খেলতে গিয়েছে ভারত। ভারতীয়দের নিয়ে আবেগের স্রোত অজি মুলুকে। দেশবাসীর আশা অস্ট্রেলিয়ার মাটিতে ভারত দুর্দান্ত প্রত্যাবর্তন করবে। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া