বৃহস্পতিবার ১৪ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Rajat Bose | ১২ নভেম্বর ২০২৪ ১৮ : ৫২Rajat Bose
আজকাল ওয়েবডেস্ক: ক্রীড়া মন্ত্রকের অনুমতি এসেছে। এবার দরকার স্বরাষ্ট্র মন্ত্রকের অনুমতি। তাহলেই পাকিস্তানে টি২০ বিশ্বকাপ খেলতে উড়ে যাবে দিব্যাঙ্গদের দল।
প্রসঙ্গত, পাকিস্তানে হতে চলেছে দিব্যাঙ্গদের টি২০ বিশ্বকাপ। ২২ নভেম্বর থেকে ৩ ডিসেম্বর অবধি হবে খেলা। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, নো অবজেকশন সার্টিফিকেট দিয়ে দিয়েছে দেশের ক্রীড়া মন্ত্রক। এবার স্বরাষ্ট্র মন্ত্রক অনুমতি দিলেই ভারতীয় পুরুষ দিব্যাঙ্গদের দল উড়ে যাবে পাকিস্তান।
প্রসঙ্গত, চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে চলছে টালবাহানা। ভারত স্পষ্ট করে দিয়েছে নিরাপত্তার কারণে পাকিস্তানে খেলতে যাওয়া সম্ভব নয়। আর তা নিয়ে বেজায় ক্ষিপ্ত পিসিবি। রীতিমতো চাপ, পাল্টা চাপের খেলা শুরু হয়েছে। এই পরিস্থিতিতে ভারতীয় দিব্যাঙ্গদের দলকে পাকিস্তানে খেলতে যাওয়ার অনুমতি দিল দেশের ক্রীড়ামন্ত্রক।
দেশের দিব্যাঙ্গদের ক্রিকেট সংস্থা অনুমতির জন্য স্বরাষ্ট্র মন্ত্রককে আবেদন করেছে। সংস্থার তরফে বলা হয়েছে, ‘১৫ দিন আগে স্বরাষ্ট্র মন্ত্রকের অনুমতি চেয়েছি। এখনও পাইনি। এর আগে ২০১৪ সালে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে পাকিস্তান গিয়েছিলাম। আবার ২০১৮ সালে সরকার অনুমতি দেয়নি। ২০২৩ সালে একই কারণ দেখিয়ে পাকিস্তান দলও ভারতে আসেনি।’
প্রসঙ্গত, এবারই প্রথম দিব্যাঙ্গদের টি২০ বিশ্বকাপ হচ্ছে ভারতে। ভারত, পাকিস্তান ছাড়াও যেখানে খেলবে শ্রীলঙ্কা, বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকা, নেপাল ও আফগানিস্তান। এর আগেরবার টুর্নামেন্ট জিতেছিল ভারত। এবার পাকিস্তানে গেলে গতবারের চ্যাম্পিয়ন তকমা নিয়ে খেলতে নামবে ভারত। সব খেলাই হবে লাহোর ও মুলতানে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি