বৃহস্পতিবার ১৪ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Kaushik Roy | ১২ নভেম্বর ২০২৪ ১৮ : ৪১Kaushik Roy
আজকাল ওয়েবডেস্ক: ২২ নভেম্বর থেকে শুরু হচ্ছে বর্ডার গাভাসকার ট্রফি। তবে তার অনেক আগে থেকেই অস্ট্রেলিয়ায় শুরু হয়ে গিয়েছে কোহলি বন্দনা। বিজিটির প্রথম টেস্টের ১০ দিন আগেই পার্থে পৌঁছে যাওয়ার পর স্থানীয় সংবাদপত্রের প্রথম পাতা দখল করে নিয়েছেন কোহলি। শুধু ছবি নয়, অস্ট্রেলিয়ায় কোহলির পা রাখার খবর প্রকাশিত হয়েছে হিন্দি এবং পাঞ্জাবি ভাষায়।
বলে রাখা ভাল, বিরাট শুধু ক্রিকেট নয়, বিশ্বজুড়ে ক্রীড়া জগতে অন্যতম বড় মুখ। অস্ট্রেলিয়ান মিডিয়ার এই উদ্যোগ সিরিজের জনপ্রিয়তা এবং উত্তেজনা একলাফে অনেকটাই বাড়িয়ে দিল বলে মনে করছেন অনেকে। এক অজি সংবাদপত্রে গোটা পাতা জুড়ে দেখা গিয়েছে কোহলির ছবি। তার পাশে হিন্দিতে লেখা ‘যুগ কী লড়াই’। আর একটি পাতায় ব্যাট হাতে টেস্ট জার্সিতে বিরাটের ছবি। তার পাশে লেখা রয়েছে ভারতীয় সুপারস্টারের কেরিয়ারের যাবতীয় পরিসংখ্যান। তবে এবার অজি সংবাদপত্রে শুধু বিরাট নয় জায়গা করে নিয়েছেন তরুণ ভারতীয় ওপেনার যশস্বী জয়সওয়ালও।
গোটা পাতা জুড়ে তাঁর ছবি দিয়ে নতুন রাজা আখ্যা দিয়েছে অজি মিডিয়া। মঙ্গলবারের ওই অজি সংবাদপত্রে বর্ডার-গাভাসকার ট্রফিকে নতুন অ্যাশেজ আখ্যা দেওয়া হয়েছে। পাঁচ ম্যাচের এই টেস্ট সিরিজ নিয়ে প্রকাশিত হয়েছে একাধিক কলামও। বিশেষ প্রবন্ধ প্রকাশিত হয়েছে যশস্বী জয়সওয়াল এবং ঋষভ পন্থকে নিয়েও। উল্লেখ্য, রবিবার সন্ধ্যায় পার্থে পৌঁছানোর পর কোহলি ইতিমধ্যেই সতীর্থদের সঙ্গে অনুশীলনে যোগ দিয়েছেন। আগামী ২২ থেকে ২৬ নভেম্বর পর্যন্ত পার্থের অপটাস স্টেডিয়ামে প্রথম টেস্ট শুরু হতে চলেছে।
তার আগে ওয়াকা গ্রাউন্ডে ভারতের অনুশীলন শুরু হওয়ার কথা রয়েছে। তবে প্রথম টেস্টের আগে ভারতীয় দলের অনুশীলন ক্লোজ ডোর হতে চলেছে। দর্শকদের জন্য খোলা থাকছে না ওয়াকা। প্রথম টেস্ট শুরুর আগে ভারত এ দলের বিরুদ্ধে তিন দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলার পরিকল্পনা ছিল রোহিত শর্মাদের। কিন্তু ক্রিকেটারদের চোট আঘাতের কথা মাথায় রেখে বাতিল করা হয়েছে সেই ম্যাচ। নেটেই ঘাম ঝরাবেন কোহলিরা। প্রথম টেস্ট শুরুর আগে যাতে সবাইকে ফিট রাখা যায় সেদিকে নজর রাখছেন ভারতীয় দলের সাপোর্ট স্টাফরা।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি