বৃহস্পতিবার ১৪ মে ২০২৬

সম্পূর্ণ খবর

mohammad shami return in field

খেলা | প্রায় এক বছর পর অবশেষে মাঠে ফিরছেন সামি, বুধবার নামবেন রনজি ম্যাচে 

Rajat Bose | ১২ নভেম্বর ২০২৪ ১৮ : ২৩Rajat Bose

আজকাল ওয়েবডেস্ক:‌ অবশেষে মাঠে ফিরছেন মহম্মদ সামি। গত নভেম্বরে বিশ্বকাপের পরেই চোটের কবলে পড়েন সামি। অস্ত্রোপচার, রিহ্যাব শেষে বাংলার হয়ে রনজিতে প্রত্যাবর্তন হচ্ছে মহম্মদ সামির। বুধবার থেকে ইন্দোরে শুরু হচ্ছে বাংলা–মধ্যপ্রদেশ রনজি ম্যাচ। সেই ম্যাচেই মাঠে নেমে পড়বেন সামি। জাতীয় ক্রিকেট অ্যাকাডেমি থেকে ফিট সার্টিফিকেট পেয়ে গিয়েছেন এই পেসার।


প্রসঙ্গত, সামি ফিরবেন এমন জল্পনা গত একমাস ধরেই চলছিল। রনজি ট্রফিতে শুরু থেকেই খেলবেন বলে জানা গিয়েছিল। কিন্তু এনসিএ ফিট সার্টিফিকেট না দেওয়ায় মাঠে নামতে পারেননি। সামির নতুন করে চোট লেগেছিল বলেই শোনা গিয়েছিল। অধিনায়ক রোহিত শর্মা একথা জানিয়েছিলেন। আর তাই অস্ট্রেলিয়া সফরের দলেও তাঁর জায়গা হয়নি। অবশেষে বুধবার থেকে বাংলার হয়ে নামছেন তিনি। বোলিং সহ ফিটনেসের প্রমাণ দিলে আগামী দিনে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তাঁকে দলে নেওয়া হতেও পারে।


যদিও বাংলা শিবিরের তরফে জানানো হয়েছে, সামি এখনও ইন্দোর আসেননি। মঙ্গলবার বিকেলের মধ্যেই চলে আসবেন। কোচ লক্ষ্মীরতন শুক্লা জানিয়েছেন, সামি ম্যাচ খেলার জন্য প্রস্তুত। 
এর আগে নিউজিল্যান্ডের বিরুদ্ধে বেঙ্গালুরু টেস্টের পর সামিকে বল করতে দেখা গিয়েছিল নেটে দীর্ঘক্ষণ। তখনই আশা জেগেছিল। আর এবার যাবতীয় জল্পনার অবসান।


এদিকে, ইন্দোরে সবুজ উইকেটে হবে খেলা। বাংলার অভিজ্ঞ দুই পেসার আকাশ দীপ এবং মুকেশ কুমার ভারতীয় দলের সঙ্গে অস্ট্রেলিয়ায়। গত ম্যাচে চোট পেয়েছেন ঈশান পোড়েল। এমন অবস্থায় সামিকে পেলে শক্তি বাড়বে বাংলার। একই সঙ্গে খেলতে পারেন সামির ভাই মহম্মদ কইফও। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া