মঙ্গলবার ১২ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | 'রাজার রাজা' হয়ে চেনা অবতারে ফিরলেন দেব, নাচের তালে কেমন জমলো 'খাদান'-এর প্রথম গান?

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Snigdha Dey | Editor: শ্যামশ্রী সাহা ১২ নভেম্বর ২০২৪ ১৭ : ৩৮Snigdha Dey

নিজস্ব সংবাদদাতা: বাংলা ছবির সুপারস্টারদের তালিকায় বহুদিন আগেই নিজের জায়গা করে নিয়েছেন দেব। ছক ভাঙা চরিত্রে অভিনয় করেও একজন দক্ষ অভিনেতা হিসাবে নিজেকে প্রমাণ করেছেন তিনি। রাজনীতির ময়দান থেকে ছবির দুনিয়ায় নিজের যাত্রাপথ মসৃণ করে নিয়েছেন অভিনেতা। অনেকদিন পর ফের চেনা ছন্দে ফিরছেন দেব। সৌজন্যে আসন্ন ছবি 'খাদান'।

 

কিছুদিন আগেই ছবির প্রথম গানে নিজের লুক অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছিলেন দেব। এবার বলিউডি ছবির স্টাইলেই মুক্তি পেল খাদানের প্রথম গান 'রাজার রাজা'। দেব সোশ্যাল মিডিয়ায় গানের টিজার শেয়ার করে আগেই জানিয়েছিলেন গান মুক্তির দিনক্ষণ। তারপর থেকেই দেব ভক্তদের মধ্যে চড়েছিল উত্তেজনার পারদ।

গানে বলিউডি স্টাইলে দেবের এন্ট্রি আর মহাদেবের সামনে আরতির দৃশ্যই ঝড় তুলেছে তাঁর অনুরাগীদের মনে। 'রাজার রাজা' গানে এক হাতে ঘণ্টা ও অন্য হাতে প্রদীপ নিয়ে নাচের তালে আসর জমাবেন দেব। নটরাজ মূর্তির সামনে নাচলেন দেব।

অনেকদিন পর দেবকে চেনা মেজাজে দেখলেন দর্শক। এর আগে গানের টিজার সোশ্যাল মিডিয়ায় ভাগ করে দেব লেখেন, 'পুরনো দিনে ফিরে যাওয়া যাক। প্রায় ১০ বছর আবার নাচ করলাম। আশাকরি আপনার পুরনো দেবকে ফিরে পাবেন।' এবার সেই ঝলকই ফুটে উঠল গানে। এক লাফে বেশ কয়েক বছর যেন পিছিয়ে গেলেন দেব। ফের চেনা অবতারে অনুরাগীদের মন কাড়লেন তিনি। স্যাভির সুরে 'রাজার রাজা' গানটি গেয়েছেন দেব অরিজিৎ। 


প্রসঙ্গত, সুজিত রিনো দত্তের পরিচালনায় আসতে চলেছে ‘খাদান’। প্রযোজনা অবশ্য একা সুরিন্দর ফিল্মস নয়, প্রযোজকের ভূমিকায় রয়েছেন দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্সও। ছবিতে দেবের সঙ্গে পাল্লা দিয়ে থাকছেন যিশু সেনগুপ্তও। দেখা যাবে ইধিকা পাল, বরখা বিস্ত, জন ভট্টাচার্যের মতো তারকাদের।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া