মঙ্গলবার ১২ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | পড়ে রইল নাটক, থাকল না তার পরম 'মিত্র'

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: শ্যামশ্রী সাহা ১২ নভেম্বর ২০২৪ ১৫ : ২৯Soma Majumder

নিজস্ব প্রতিনিধি: প্রয়াত বর্ষীয়ান অভিনেতা ও কিংবদন্তি নাট্যকার মনোজ মিত্র। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮৬। মঙ্গলবার সকাল ৮.৫০ মিনিটে
শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। গত সেপ্টেম্বর মাসে গুরুতর অসুস্থ হয়েছিলেন শিল্পী। বেশ সঙ্কটজনক ছিল তাঁর অবস্থা। তারপরই এদিন এল দুঃসংবাদ। 

দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন বর্ষীয়ান এই নাট্য ব্যক্তিত্ব। চলতি বছরের ফেব্রুয়ারিতেও অসুস্থ বোধ করার পর অভিনেতাকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করানো হয়। সেবারই তাঁর বুকে পেসমেকার বসেছিল। 

১৯৩৮ সালের ২২ ডিসেম্বর সাতক্ষীরায় (বর্তমানের বাংলাদেশ) জন্মগ্রহণ করেন মনোজ। সুদীর্ঘ অভিনয় জীবনে বহু সিনেমার পাশাপাশি মঞ্চেও দাপটের সঙ্গে অভিনয় করেছেন। বলতেন, "আমার নিজের কাজের মধ্যে সবচেয়ে প্রিয় ‘সাজানো বাগান’। এটাই বোধহয় আমার প্রাণের কাজ''। তাই তো পরিচালক তপন সিনহার প্রস্তাবে ছবির চিত্রনাট্য লেখার কাজে এককথায় রাজি হয়ে গিয়েছিলেন তিনি। স্কুলের দেওয়াল পত্রিকা থেকে তাঁর লেখালেখি শুরু। বলা হয় গিরিশ ঘোষ, শিশির ভাদুড়ীদের পরবর্তী সময়ে নাটককে আরও জনসাধারণের কাছে নিয়ে যেতে পেরেছিলেন তিনি। প্রান্তিক মানুষের যাপন কিংবা আর্থ-সামাজিক স্তরের জটপাকানো বাস্তবের মতো নানান বিষয় নিয়ে সৃষ্টি করেছেন 'চাক ভাঙা মধু', 'সাজানো বাগান'-এর মতো একের পর এক কালজয়ী নাটক। শেষ বয়সে লিখেছিলেন ‘মনোজাগতিক’-এর মতো আত্মজৈবনিক রচনা। 

নাট্যগুরু মানতেন মন্মথ রায়কে। বলতেন, "অভিনয়, নাটকের যা কিছু শিখেছি, ওঁর থেকেই"। ১৯৫৭ সুন্দরম নাট্যদলের প্রতিষ্ঠা করেন পার্থপ্রতিম চৌধুরী। এই নাট্যদলের তৈরির পিছনে বড় অবদান ছিল মনোজ মিত্রেরও। এরপর ১৯৫৮ সালের ১০ ফেব্রুয়ারি মঞ্চস্থ হয় 'পথের পাঁচালী'।‌ 'অপু'র চরিত্রে পার্থপ্রতিম চৌধুরী 'অপু'র বন্ধু 'প্রণব'-এর চরিত্রে মনোজ। তখন মূলত গল্প লিখতেন তিনি। পার্থপ্রতিমের তাড়নাতেই মনোজের লেখা প্রথম নাটক 'মৃত্যুর চোখে জল'। এবং এরপর শুরু হয় একের পর এক কালজয়ী নাটক লেখা। পার্থপ্রতিমের নির্দেশনায় পাঁচের দশকের শেষভাগে 'মৃত্যুর চোখে জল' নাটকটি মঞ্চস্থ হয় প্রথমবার। 

অনেকেই জানেন না, 'বাঞ্ছারামের বাগান' ছবির বছর সাতেক আগে রুপোলি পর্দায় প্রথম পা রাখেন মনোজ মিত্র এবং তাতে বড় ভূমিকা ছিল বন্ধু পার্থপ্রতিমের। চিদানন্দ দাশগুপ্তের পরিচালনায় 'বিলেত ফেরত' ছবির বেশ কিছু দৃশ্যের শুটিং হয়েছিল নিউ আলিপুর কলেজ, যেখানে তৎকালীন সময়ে মনোজ মিত্র অধ্যাপনা করতেন। ছবির সহ-পরিচালক ছিলেন পার্থপ্রতিম। একদিন ওই কলেজে শুটিং শুরু হওয়ার আগে দেখা যায় এক চরিত্রাভিনেতা অনুপস্থিত। তখন বন্ধুর অনুরোধে সেই অভিনেতার জায়গায় ভরাট করেছিলেন মনোজবাবু। সেই হল তাঁর পর্দায় পথ চলা শুরু।  এরপর ‘বাঞ্ছারামের বাগান’, ‘ঘরে বাইরে’, 'শত্রু'-সহ একাধিক ছবিতে তাঁর অভিনয় দর্শকের মন জয় করেছে। 'আদালত ও একটি মেয়ে' ছবিতে তাঁর অভিনয় জায়গা করে নিয়েছে বাংলা চলচ্চিত্রের ইতিহাসে। মনোজবাবুর লেখা 'দর্পণে শরৎশশী' নাটকে অভিনয় করেছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়ও। 

মৃত্যুর মাসখানেক আগে জানিয়েছিলেন,‘সাজানো বাগান’ নিয়ে একটা বড় কিছু করার পরিকল্পনা রয়েছে তাঁর। তা আর হল না। কোনও দিকশূন্যপুর অজানা, পরিপাটি সাজানো বাগানের দিকে পা বাড়ালেন মনোজ মিত্র...


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া