বৃহস্পতিবার ১৪ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Sampurna Chakraborty | ১১ নভেম্বর ২০২৪ ০৫ : ০০Sampurna Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: প্রোটিয়াদের বিরুদ্ধে সিরিজের শুরুটা জয় দিয়ে হলেও, দ্বিতীয় ম্যাচেই হারতে হয়েছে। সেই হারের কাটাছেঁড়া করতে নেমে গলদ খুঁজে বের করলেন সঞ্জয় মঞ্জরেকর। ভারতের প্রাক্তন তারকার মতে, প্রথম দুটো টি-২০তে সঠিকভাবে ব্যবহার করা হয়নি অক্ষর প্যাটেলকে। বরুণ চক্রবর্তী এবং রবি বিষ্ণোইয়ের পাশাপাশি তৃতীয় স্পিনার হিসেবে তাঁকে খেলানো হলেও, এখনও পর্যন্ত ঠিকভাবে ব্যবহার করা হয়নি। দ্বিতীয় ম্যাচে উইকেট থেকে সাহায্য পায় স্পিনাররা। এই অবস্থায় মাত্র এক ওভার বল করানো হয় অক্ষরকে দিয়ে। এই সিদ্ধান্তে একেবারেই খুশি নয় মঞ্জরেকর। এটাকে সরাসরি সূর্যকুমার যাদবের ভুল বলে ব্যাখ্যা করলেন। মঞ্জরেকর বলেন, 'আমরা অক্ষর প্যাটেলকে নিয়ে কী করছি? ওকে কেন খেলানো হচ্ছে? এই বিষয়ে স্বচ্ছতা দরকার। ডারবানের পর এখানেও মাত্র এক ওভার বল দেওয়া হল। সাত উইকেটের মধ্যে ছয় উইকেটই স্পিনারদের দখলে। সেখানে ওকে দিয়ে মাত্র এক ওভার বল করানো হল। আমার মতে ওকে সঠিকভাবে ব্যবহার করা হচ্ছে না। দলে তিন স্পিনার খেলিয়েও তাঁদের কাজে লাগানো যাচ্ছে না। ব্যাটিং ব্যর্থতা নিয়ে আমি বিশেষ ভাবছি না। তবে অক্ষরকে দিয়ে বল না করানো সূর্যর ভুল।'
মঞ্জরেকরের সঙ্গে একমত আকাশ চোপড়া। তিনি জানান, শুরুতে স্পিনারদের বিরুদ্ধে খেলতে সমস্যায় পড়ছিলেন ট্রিস্টান স্টাবস। অক্ষরকে দিয়ে আরও কয়েক ওভার বল করালে হয়তো ভারতের পক্ষেই যেত। আকাশ চোপড়া বলেন, 'ট্রিস্টান স্টাবস প্রথমদিকে স্পিনারদের বিরুদ্ধে একটু নড়বড়ে ছিল। লেন্থ বলে সমস্যায় পড়ছিল। ও কোয়ালিটি প্লেয়ার, সেটা শেষপর্যন্ত প্রমাণ করেছে। কিন্তু জেরাল্ড কোয়েৎজে সবাইকে অবাক করেছে। আমার মনে হয় এর জন্য নিলামে ওর দর আরও দেড় থেকে দু'কোটি বেড়ে গেল।' বরুণ চক্রবর্তীর পাঁচ উইকেট নেওয়া সত্ত্বেও দ্বিতীয় টি-২০ হারে টিম ইন্ডিয়া। চার ম্যাচের সিরিজ ১-১ করে দক্ষিণ আফ্রিকা। বুধবার তৃতীয় ম্যাচ।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি