বৃহস্পতিবার ১৪ মে ২০২৬

সম্পূর্ণ খবর

খেলা | গম্ভীরের পন্টিংকে তুলোধোনা করার দিনই আরেক অজি তারকাকে পাশে পেলেন কোহলি-রোহিত

Sampurna Chakraborty | ১১ নভেম্বর ২০২৪ ০৪ : ২০Sampurna Chakraborty

আজকাল ওয়েবডেস্ক: বিরাট কোহলির ফর্ম এবং ভারতীয় দলে জায়গা পাওয়া নিয়ে মন্তব্য করায় রিকি পন্টিংকে একহাত নেন গৌতম গম্ভীর। প্রকাশ্যে অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের সমালোচনা করেন ভারতের হেড কোচ। এবার তারকা ক্রিকেটার পাশে পেলেন মাইকেল হাসিকে। বিরাট কোহলি এবং রোহিত শর্মার সমর্থনে অস্ট্রেলিয়ার প্রাক্তনী। হাসি মনে করেন, বর্ডার-গাভাসকর ট্রফিতে দু'জনেই ফর্ম ফিরে পাবে। সোমবার অস্ট্রেলিয়া রওনা হওয়ার আগে পন্টিংয়ের মন্তব্য নিয়ে সরব হন টিম ইন্ডিয়ার কোচ। গম্ভীর বলেন, 'ভারতীয় ক্রিকেট নিয়ে পন্টিংয়ের কী করার আছে? আমার মনে হয় ওর অস্ট্রেলিয়ার ক্রিকেট নিয়ে ভাবা উচিত। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, বিরাট এবং রোহিতকে নিয়ে আমার কোনও চিন্তা নেই।'

ভারতের হেড কোচের সঙ্গে একমত হাসি। তিনি মনে করেন, কোহলি এবং রোহিতের মতো প্লেয়ারকে কখনওই খরচের খাতায় ফেলা যাবে না। চাপের মুখেই ঘুরে দাঁড়ায় চ্যাম্পিয়নরা। হাসি বলেন, 'মানসিকভাবে এবং দক্ষতার দিক থেকে ওরা কোথায় দাঁড়িয়ে আছে সেটা প্রথম টেস্টেই বোঝা যাবে। ওদের দলে কোয়ালিটি প্লেয়ার আছে। দর্শন টানার মতো ক্রিকেটারও আছে। রোহিত এবং কোহলির ফর্মে না থাকা নিয়ে গম্ভীর কী বলেছে আমরা শুনেছি। চ্যাম্পিয়ন প্লেয়ারদের খরচের খাতার ফেলা বোকামি। অতীতে এটা আমরা বারবার দেখেছি। সমালোচনার পর ওরা রানে ফেরে। তাই আমার মনে হচ্ছে ওরা অস্ট্রেলিয়ায় ভাল খেলবে। ওরা ভাল টেস্ট প্লেয়ার। তবে আমার মতে, অস্ট্রেলিয়া ফেভারিট হিসেবে শুরু করবে।'

আইসিসির একটি অনুষ্ঠানে রিকি পন্টিং জানিয়েছিলেন, এটা কোহলি না হলে এই রেকর্ড নিয়ে টেস্ট ক্রিকেটে দলে জায়গা পাওয়া কঠিন হতো। তিনি বলেছিলেন, 'আমি বিরাটের একটা পরিসংখ্যান দেখেছি। শেষ পাঁচ বছরে টেস্টে মাত্র দুটো শতরান করেছে। আমার কাছে এটা ঠিক না। এটা চিন্তার বিষয়। টপ অর্ডার ব্যাটার হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে শেষ পাঁচ বছরে মাত্র দুটো শতরান করেছে, এমন আর কেউ নেই মনে হয়। তবে ও গ্রেট প্লেয়ার। এই মানের প্লেয়ারদের নিয়ে প্রশ্ন করা যায় না। ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতে ভালবাসে। অস্ট্রেলিয়ায় ওর রেকর্ড ভাল। এটাই প্রত্যাবর্তনের আদর্শ সময়। তাই প্রথম টেস্টে বিরাট রান পেলে আমি অবাক হব না।' ইতিমধ্যেই অস্ট্রেলিয়ায় পৌঁছে গিয়েছেন কোহলি। দুই ব্যাচে ক্যাঙ্গারুদের দেশে পাড়ি দিয়েছে টিম ইন্ডিয়া। প্রথম দলে ছিলেন বিরাট। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া