বৃহস্পতিবার ১৪ মে ২০২৬
সম্পূর্ণ খবর
KM | ১১ নভেম্বর ২০২৪ ০১ : ১৭Krishanu Mazumder
আজকাল ওয়েবডেস্ক: চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার জন্য পাকিস্তানে দল পাঠাবে না বিসিসিআই। এই মর্মে আইসিসি-কেও জানানো হয়েছে ভারতীয় বোর্ডের তরফে। ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা পিসিবি-কে জানিয়েছে ভারত পাক মুলুকে গিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে রাজি নয়।
আইসিসি-র মেগা ইভেন্ট নিয়ে জটিলতা চলছে। চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে ইমরান খানের দেশে না যাওয়ার জন্য ভারতকে হয়তো পাকিস্তানের বিরোধিতার মুখোমুখি হতে হবে। কীভাবে?
২০৩৬ সালের অলিম্পিক আয়োজনের জন্য বিড করেছে ভারত। এর মধ্যেই খবর ভেসে আসছে, ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির কাছে নালিশ জানানোর জন্য পরিকল্পনা করছে পাকিস্তান। সর্বভারতীয় সংবাদমাধ্যমে এমনটাই খবর।
আইওসি-র কাছে পাকিস্তান নালিশ জানাবে, ক্রীড়া প্রতিযোগিতার মধ্যেও রাজনীতি আনছে ভারত। অর্থাৎ চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে না যাওয়ার মাশুল গুনতে হতে পারে ভারতকে। পাকিস্তানের প্রবল বিরোধিতার মুখোমুখি হতে হবে। শেষ পর্যন্ত কী হবে, তা বলবে সময়।
চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক দেশ পাকিস্তান, এই খবর ছড়িয়ে পড়ার পর থেকেই মেগা টুর্নামেন্ট নিয়ে বাড়ছে জটিলতা। ভারত অবশ্য হাইব্রিড মডেল অনুসরণের কথা বলছে। কিন্তু পিসিবি আবার হাইব্রিড মডেল অনুসরণ করতে চায় না। তা নিয়ে বেঁধেছে গোল। প্রাক্তন ক্রিকেটাররা নেমে পড়েছেন আসরে। আকাশ চোপড়ার মতো প্রাক্তন ক্রিকেটার বলছেন, ভারতকে ছাড়া চ্যাম্পিয়ন্স ট্রফি কল্পনাই করা যায় না।
প্রাক্তন পাক তারকারাও মত প্রকাশ করেছেন। জাভেদ মিয়াঁদাদের মতো প্রাক্তন তারকা বলেছেন, ভারতকে ছাড়াও বহাল তবিয়তে থাকবে পাকিস্তান।
এই আবহেই ভারতের অলিম্পিক আয়োজন করার আশায় জল ঢালতে কোমর বেঁধে তৈরি হচ্ছে পাকিস্তান।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি