বৃহস্পতিবার ১৪ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Sampurna Chakraborty | ১১ নভেম্বর ২০২৪ ০১ : ০০Sampurna Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তানে যাবে না ভারত। রবিবার পাকিস্তান ক্রিকেট বোর্ডকে জানিয়ে দিয়েছে আইসিসি। রোহিতদের পাকিস্তানে যাওয়া নিয়ে প্রচুর জল্পনা-কল্পনা চলছিল। কিন্তু শেষপর্যন্ত ভারত সরকার অনুমতি দেয়নি। বিসিসিআই হাইব্রিড মডেলে করার প্রস্তাব দেয়। শোনা গিয়েছিল দুবাইয়ে হবে ভারতের ম্যাচগুলো। কিন্তু সেটা নাকচ করে দেয় পাকিস্তান ক্রিকেট বোর্ড। কারণ পুরো টুর্নামেন্ট পাকিস্তানেই করতে চায় তাঁরা। এই পরিস্থিতির জন্য পাকিস্তানকেই দায়ী করলেন আকাশ চোপড়া। তিনি বলেন, 'চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তানে যাবে না ভারত, এই সিদ্ধান্ত নেওয়া হয়ে গিয়েছে। এটা বিসিসিআইয়ের সিদ্ধান্ত নয়। এটা স্পষ্টভাবে জানিয়ে দেওয়াই ভাল। পাকিস্তানে খেলতে যাওয়ার ক্ষেত্রে ভারতীয় ক্রিকেট দলের ওপর কিছু নির্ভর করে না। বাকি জায়গার ক্ষেত্রে তাও ঠিক আছে। কিন্তু পাকিস্তানে খেলতে যাওয়ার প্রসঙ্গ উঠলে সেটা আর বিসিসিআইয়ের হাতে থাকে না, পুরোপুরি ভারত সরকারের ওপর নির্ভর করে। ওরা স্পষ্ট জানিয়ে দিয়েছে, ভারতীয় ক্রিকেট দলকে পাকিস্তানে খেলতে যাওয়ার অনুমতি দেওয়া হবে না। তাই ভারত যাবে না। এর জন্য পাকিস্তানের নিজেদেরই দায়ী করা উচিত। গতকালই কুয়েট্টার রেল স্টেশনে বিস্ফোরণ হয়। কাশ্মীর নিয়ে কথা হলেই পাকিস্তানের প্রসঙ্গ উঠে আসে।'
ভারতের প্রাক্তনী মনে করেন, চ্যাম্পিয়ন্স ট্রফিতে শেষপর্যন্ত ভারতের ম্যাচগুলো সংযুক্ত আরব আমিরশাহিতে হবে। আকাশ চোপড়া বলেন, '২০২৩ বিশ্বকাপের সময় আগের পিসিবি প্রধান বলেছিলেন, আমরা শত্রু শিবিরে খেলতে যাচ্ছি। ভবিষ্যতে পাকিস্তান ভারতে খেলতে না এল তার একটা প্রভাব পড়বে। একই হবে ভারতের ক্ষেত্রেও। তবে ভারত ছাড়া চ্যাম্পিয়ন্স ট্রফি হবে না।' সোমবার চ্যাম্পিয়ন্স ট্রফির সূচি ঘোষণা হওয়ার কথা ছিল। কিন্তু ভারতের সিদ্ধান্তের পর নতুন করে ভাবতে হচ্ছে আইসিসিকে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি