মঙ্গলবার ১২ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | সানি দেওলের নায়িকা হতে চান শালিনী পাসি? মনের সুপ্ত বাসনা ফাঁস করলেন নিজের মুখেই 

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Snigdha Dey | Editor: শ্যামশ্রী সাহা ১১ নভেম্বর ২০২৪ ০১ : ০৪Snigdha Dey

সংবাদসংস্থা মুম্বই: সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট জনপ্রিয়তা অর্জন করেছেন দিল্লির বিশিষ্ট শিল্প বিশেষজ্ঞ শালিনী পাসি। তাঁকে দেখা গিয়েছে 'ফ্যাবিউলাস লাইভস ভার্সেস বলিউড ওয়াইভস'-এ। যেখানে তাঁর সঙ্গে দেখা গিয়েছে ঋদ্ধিমা কাপুর সাহানি, কল্যাণী সাহা চাওলা, মাহিপ কাপুর, নীলম সোনি, ভাবনা পাণ্ডে এবং সীমা সজদেহকে। ৪৮ বছর বয়সেও নিজের সৌন্দর্য যেভাবে ধরে রেখেছেন তা নিয়ে নেটিজেনদের চর্চায় থাকেন শালিনী।

 

 

 

সম্প্রতি, মুম্বই সংবাদমাধ্যমের এক সাক্ষাৎকারে অভিনয় প্রসঙ্গে তাঁর মতামত ভাগ করেছেন তিনি। শালিনীর কথায়, "আগে বহু ছবির প্রস্তাব আসত। তখন করা হয়নি। আজও সাদা-কালো ছবির প্রতি টান কমেনি আমার। পুরনো যুগের ছবির মতো ফের কোনও ছবি তৈরি হলে সেখানে নায়িকার চরিত্রে অভিনয় করতে পারি।"

 

 

 

তিনি আরও বলেন, "রোমান্টিক ঘরানার ছবির প্রতি ঝোঁক নেই আমার। দেশাত্মবোধক ছবি দেখতে বেশি পছন্দ করি। প্রেমটা দেশপ্রেমের আকারে এলে বেশি খুশি হই। তাই সানি দেওল অভিনীত 'গদর', 'গদর ২'-এর মতো ছবিতে কাজ করার সুযোগ এলে অবশ্যই রাজি হব।" 

 

 

 

শালিনী বলেন, "বরাবরই ছবি দেখতে পছন্দ করি। অভিনয়ে আসার ইচ্ছেও ছিল ছোট থেকে। কিন্তু প্রথমেই সুযোগের অভাবে তা হয়ে ওঠেনি। এখন হয়তো নায়িকার চরিত্রে আমাকে কেউ ভাববেন না। তবুও যদি এমন কোনও ছবি হয়, যেখানে নায়িকার চরিত্রে আমি মানানসই। আর সেই চরিত্র যদি আমার পছন্দ হয়, অবশ্যই আমার অনুরাগীরা সেই ছবিতে আমায় দেখতে পাবেন।"


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া