মঙ্গলবার ১২ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ১১ নভেম্বর ২০২৪ ০০ : ২৮Rahul Majumder
সংবাদ সংস্থা মুম্বই: চার দশক পর আসছে কালজয়ী হিন্দি ছবি 'মাসুম'-এর সিক্যুয়েল। পরিচালনায় শেখর কাপুর। সদ্য , 'মাসুম ২'-এর ঘোষণা করেছেন স্বয়ং শেখর। জানান, 'মাসুম'-এর মতো তার দ্বিতীয় পর্বেও মুখ্য ভূমিকায় দেখা যাবে নাসিরউদ্দিন শাহ এবং শাবানা আজমিকে। তাঁদের সঙ্গত দেবেন মনোজ বাজপেয়ী এবং শেখর-কন্যা কাবেরী।
১৯১৮৩ সালে বড়পর্দায় মুক্তি পেয়েছিল ‘মাসুম’। এই কালজয়ী ছবির চিত্রনাট্য লিখেছিলেন গুলজার। কাহিনির সংবেদনশীলতা এত বছর পরেও অটুট। ‘তুঝসে নারাজ নহি জিন্দেগি’-র মতো জনপ্রিয় গানও সৃষ্টি হয়েছিল এই ছবির সুবাদেই। ১৯৮০ সালে প্রকাশিত এরিক সেগালের ‘ম্যান উইমেন অ্যান্ড চাইল্ড’ উপন্যাস থেকে নেওয়া হয়েছিল কাহিনির নির্যাস। পরিচালক হিসাবে এই ছবিতেই আত্মপ্রকাশ করেন শেখর কাপুর। বিপুল জনপ্রিয়তা হয় সেই ছবি।
‘মাসুম’ গল্প বলে এক দম্পতির। নাসিরুদ্দিন এবং শাবানার সুখী দাম্পত্য বদলে যায় পরিবারে এক ছোট্ট ছেলের আগমনে। ডিকে মলহোত্র ( নাসিরউদ্দিন)-এর বিবাহ-পূর্ব সম্পর্ক থেকে তার জন্ম। রাহুল (যুগল হংসরাজ) নামের সেই বালককে বাড়িতে নিয়ে আসে ডিকে। কিন্তু তার স্ত্রী ইন্দু (শাবানা) মেনে নিতে পারে না ছেলেটিকে। ছবিতে সকলের পারফরম্যান্সকে এককথায় অনবদ্য-র তকমা দিয়েছিলেন দর্শক-সমালোচকেরা।
সোমবার ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়ার সাংবাদিক বৈঠকে এই ছবির ঘোষণা করলেন শেখর। সেসব শেষ হলে তিনি আরও বলেন, " এই ছবির চিত্রনাট্য পুরো তৈরি। ২০২৫-এর ফেব্রুয়ারি অথবা মার্চ মাস নাগাদ শুটিং শুরু করব এই ছবির। সম্প্রতি, দুবাই থেকে বিমানে দেশে ফিরছিলাম। বিমান থেকে নামার পর খেয়াল হল আসনেই ভুলে ফেলে এসেছি ছবির চিত্রনাট্য। দিশেহারা হয়ে গিয়েছিলাম, ভয়ও পেয়েছিলাম। তবে অদ্ভুতভাবে তা ফের আমার হাতে ফেরত আসে। ওই বিমানে কর্মরত এক কর্মী তা ফেরত পাঠান আমাকে। সঙ্গে ছোট্ট একটি চিরকুটে তিনি লিখে দিয়েছিলেন, "'মাসুম' খুব সুন্দর ছবি। আশা করি, 'মাসুম ২'ও খুব সুন্দর হবে।"
'মাসুম'-এর সিক্যুয়েল যে আসছে গত বছরেই এক সাক্ষাৎকারে সেই আভাস দিয়েছিলেন শেখর। বলেছিলেন, “সিক্যুয়েল আসছে। আমি পরিচালনা করছি। তবে বিস্তারিত বলার সময় এখনও আসেনি।”
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি