মঙ্গলবার ১২ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: Snigdha Dey | লেখক: Snigdha Dey | Editor: শ্যামশ্রী সাহা ১১ নভেম্বর ২০২৪ ০০ : ২৪Snigdha Dey
নিজস্ব সংবাদদাতা: স্টার জলসার 'রাঙামতি তীরন্দাজ' ধারাবাহিকে আহিরী সেনের চরিত্রে অভিনয় করছেন ইন্দ্রানী ভট্টাচার্য। পর্দায় তিনি 'একলব্য'র প্রেমিকা। তবে বাস্তবেও চুটিয়ে প্রেম করছেন ইন্দ্রাণী। সমাজমাধ্যমে মাঝেমধ্যেই একসঙ্গে দেখা যায় এই দু'জনকে। গায়ক মৌসম মুখোপাধ্যায়কে মন দিয়েছেন অভিনেত্রী।
সোশ্যাল মিডিয়া মৌসমের একাধিক গান বেশ ভাইরাল। যথেষ্ট পরিচিত মুখ তিনি। মাস কয়েক আগে ইন্দ্রাণীর জন্মদিনে দু'জনের একসঙ্গে ছবি পোস্ট করে মৌসম লিখেছিলেন, "আমার ভালবাসা শুভ জন্মদিন, তুমি একজন পরী, খুব ভাল মনের একজন মানুষ। আশাকরি তোমার আজকের এই বিশেষ দিন খুব স্পেশাল কাটুক ঠিক যতটা তুমি আমার জীবনে এবং আমি তোমার জীবনে। কোনওরকম চিন্তা করো না কারণ আমি আছি তো।"
এই পোস্টেই নিজেদের প্রেমে স্বীকৃতি দিয়েছিলেন তিনি। পুজোতেও একসঙ্গে সময় কাটাতে দেখা গিয়েছিল দু'জনকে। এবার নিজেদের সম্পর্ককে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যেতে প্রস্তুত তাঁরা। সোশ্যাল মিডিয়ায় দু'জনের খুনসুটির ছবি ভাগ করে ইন্দ্রানী লেখেন, 'বাগদানের আর বেশিদিন বাকি নেই।' এই পোস্ট সামনে আসতেই নেটিজেনদের প্রশ্ন, কবে বিয়ের পিঁড়িতে বসছেন তাঁরা? এই বিয়ের মরশুমেই কি তবে চারহাত এক হতে চলেছে ইন্দ্রানী-মৌসমের?
উত্তর জানতে আজকাল ডট ইন-এর পক্ষ থেকে যোগাযোগ করা হয়েছিল ইন্দ্রানীর সঙ্গে। অভিনেত্রীর কথায়, "আগামী বছর বাগদানের পরিকল্পনা রয়েছে। পরিবারকে সাক্ষী রেখেই সব চিন্তাভাবনা করব। তাড়াহুড়ো করছি না। এখন একে অপরকে আরও ভাল করে বোঝার চেষ্টা করছি।"
প্রসঙ্গত, 'রাঙামতি তিরন্দাজ'-এ আহিরীর চরিত্রে তিনি মন জয় করেছেন দর্শকের। অভিনয়ের পাশাপাশি নাচ ইন্দ্রানীর ভালবাসা। একই সঙ্গে দু'টোই চালিয়ে যাচ্ছেন তিনি। অন্যদিকে, গানের মাধ্যমে ইন্ডাস্ট্রিতে নিজের জায়গা তৈরি করেছেন মৌসম। আর এই ভাবেই কখন যে একে অপরের জীবনের সুরের ছন্দে বাধা পড়েছেন, তা নিজেরাও বুঝতেও পারেননি মৌসম এবং ইন্দ্রাণী।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি