বৃহস্পতিবার ১৪ মে ২০২৬

সম্পূর্ণ খবর

 Jersey of Lionel Messi is not allowed

খেলা | প্যারাগুয়েতে মেসির জার্সি নিষিদ্ধ, এরকম অদ্ভুত নিয়ম কেন?

KM | ১১ নভেম্বর ২০২৪ ২৩ : ৪৪Krishanu Mazumder

আজকাল ওয়েবডেস্ক: লিও মেসির নাম লেখা জার্সি পরে ঢোকা যাবে না স্টেডিয়ামে। বিশ্বকাপের যোগ্যতা পর্বে প্যারাগুয়ের  বিরুদ্ধে ম্যাচের আগে এমনই নিদান দেওয়া হয়েছে। 
আর্জেন্টিনাকে খেলতে হবে প্যারাগুয়ের ঘরের মাঠে। হোম টিমের সুবিধা পাওয়ার জন্যই এই নিষেধাজ্ঞা। প্যারাগুয়ে এফএ-র তরফ থেকে জানানো হয়েছে, প্যারাগুয়ের জার্সি না পরে কেউ যদি বিপক্ষ দলের প্লেয়ারের নাম লেখা জার্সি পরে খেলা দেখতে আসেন, তাঁর মাঠে প্রবেশাধিকার নেই। 

এমনকী আর্জেন্টিনার নীল-সাদা জার্সি নয়, সংশ্লিষ্ট ফুটবলারের নাম ও নম্বর সম্বলিত জার্সি পরেও মাঠে ঢুকতে দেওয়া হবে না। প্যারাগুয়ে ফুটবল সংস্থার তরফ থেকে বলা হয়েছে, ''কোনও প্লেয়ারের বিরুদ্ধে আমরা নই। প্লেয়ারদের আমরা শ্রদ্ধাই করি। কিন্তু হোম অ্যাডভান্টেজ দরকার।'' উল্লেখ্য, আর্জেন্টিনা-প্যারাগুয়ে ম্যাচটির বল গড়াবে ১৫ নভেম্বর।  

ঘরের মাঠে খেলার সুবিধা নেওয়ার জন্যই এমন ব্যবস্থা নেওয়া হচ্ছে। মেসির জনপ্রিয়তা গোটা বিশ্বে। আর্জেন্টিনা-প্যারাগুয়ে ম্যাচে মেসির নাম লেখা জার্সি পরে অনেকেই খেলা দেখতে আসতে পারেন মাঠে। কিন্তু নতুন এই নিয়মের জেরে হয়তো মেসির নাম লেখা নীল-সাদা জার্সি দেখা যাবে না মাঠে। প্যারাগুয়ের ঘরের মাঠ যে আর্জেন্টিনার জন্য বধ্যভূমি হতে চলেছে, তা বোঝাই যাচ্ছে। 

স্কালোনির আর্জেন্টিনার বিরুদ্ধে নামার আগেই যে কেবল এমন ব্যবস্থা নিচ্ছে প্যারাগুয়ে তা নয়। ১০ সেপ্টেম্বর ব্রাজিলের বিরুদ্ধে ম্যাচ ছিল প্যারাগুয়ের। সেদিনও একই রকম নিয়ম আরোপ করেছিল প্যারাগুয়ে ফুটবল সংস্থা। কনমেবল অঞ্চলের বিশ্বকাপের যোগ্যতা পর্বে প্যারাগুয়ে বর্তমানে ষষ্ঠ স্থানে রয়েছে। 

প্যারাগুয়ে-আর্জেন্টিনা ম্যাচে আলাদা করে নজর থাকবে লিও মেসির দিকে। মেজর লিগ সকারে মেসির ইন্টার মায়ামি ছিটকে গিয়েছে। মেসি সেই ম্যাচে গোল করলেও মায়ামি কিন্তু হেরে যায়। প্যারাগুয়ের বিরুদ্ধে মেসি যে পুরোদস্তুর মনোনিবেশ করবেন, তা বলাই বাহুল্য। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া