মঙ্গলবার ১২ মে ২০২৬

সম্পূর্ণ খবর

veteran Tamil actor Kamal Haasan has urged his fans not to add titles like Ulaganayagan with his name

বিনোদন | বিশেষণ জুড়ে নয়, স্রেফ নাম ধরে তাঁকে ডাকতে হবে, বিবৃতি দিয়ে হঠাৎ এ কথা কেন বললেন কমল হাসন?

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ১১ নভেম্বর ২০২৪ ২৩ : ০৫Rahul Majumder

সংবাদ সংস্থা মুম্বই: অভিনেতা হিসাবে তিনি একমেবাদ্বিতীয়ম। আদতে দক্ষিণী তারকা হলেও তাঁর জনপ্রিয়তা দেশজোড়া। একের পর এক ছবিতে অভিনয় করে দর্শকের মন জয় করেছেন অভিনেতা কমল হাসন। সম্প্রতি, ৭০ বছরে পা দিলেন তিনি।  চার বছর বয়সে তামিল ছবিতে প্রথম অভিনয় কমলের। ‘কালাথুর কানাম্মা’ (১৯৬০)। শিশু অভিনেতা হিসেবে মন কেড়েছিল কমল হাসান। ছবির জন্য স্বীকৃতি এসেছিল খোদ রাষ্ট্রপতির কাছ থেকে। মিলেছিল সোনার মেডেল। দক্ষিণী ছবির এই সুপারস্টারকে তাঁর অনুরাগীরা ভালবেসে ডাকেন 'উলাগানয়াগান' অর্থাৎ আন্তর্জিক নায়ক। সদ্য সমাজমাধ্যমে একটি বিবৃতি প্রকাশ করে কমল হাসান আর্জি জানালেন, তাঁকে যেন শুধু তাঁর নাম ধরেই ডাকা হয়। তাঁর নামের সঙ্গে যেন কোনওরকমের বিশেষণ না জুড়ে দেওয়া হয়! 

 

সমাজমাধ্যমে দক্ষিণী তারকা লেখেন, " আমার সমস্ত অনুরাগী থেকে শুরু করে ইন্ডাস্ট্রির সহকর্মী, রাজনৈতিক ব্যক্তিত্ব এবং সংবাদমাধ্যমের কাছে একটি একান্ত অনুরোধ রাখছি। এবার থেকে আমাকে যেন স্রেফ আমার নাম ধরেই ডাকা হয়। কিংবা কমল।" তারকা আরও লেখেন,"...আমাকে যে যে বিশেষণে ভূষিত করা তা যে আমাকে ভালবাসার প্রকাশ, সে বিষয়ে আমি অবগত। আমি মাথা পেতে সবসময় মানুষের ভালবাসা গ্রহণ নিয়েছি। কিন্তু আমার মতে যেকোনও শিল্পীর তুলনায় শিল্পের ব্যাপ্তি অনেক বড়।  আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, একজন শিল্পী কখনওই শিল্পের থেকে বড় হতে পারে না। কাউকে সেই জায়গা দেওয়াও উচিত নয়। আমি সিনেমার একজন ছাত্র। সেটাই আমার পরিচয় থাকুক। আমার মধ্যেও নানা খুঁত রয়েছে এবং সে বিষয়ে আমি ওয়াকিবহাল। চাই সেগুলোকে সংশোধন করতে। তাই আমার একান্ত অনুরোধ সবার কাছে, এখন থেকে যেন শুধু আমাকে আমার নামটুকুই ধরে সম্বোধন করা হোক। "

 

 

প্রসঙ্গত, ২০০০ সালে মুক্তি পেয়েছিল কমল হাসনের জনপ্রিয় ছবি 'থেনালি'।  সেই কমেডি ছবির ক্রেডিট দৃশ্যেই কমল হাসনের নামের সঙ্গে 'উলাগানয়াগান' বিশেষণটি জুড়ে দেন পরিচালক কে এস রবিকুমার। রাতারাতি কমলকে সেই নামে ডাকতে শুরু করে দেন তাঁর অনুরাগীরা। তবে তখনও একটি সাক্ষাৎকারে এই পরিচালক জানিয়েছিলেন পর্দায় নিজের নামের সঙ্গে এই বিশেষণটি জুড়তে দেখে বিশেষ খুশি হননি 'বিক্রম' ছবির নায়ক।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া