বৃহস্পতিবার ১৪ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Dinesh Karthik sends a fiery message to Gautam Gambhir and Rohit Sharma

খেলা | চ্যাম্পিয়ন্স ট্রফিতে এই স্পিনারকে দলে না নিলে ভুগতে হবে ভারতকে, গম্ভীর-রোহিতকে বড় বার্তা প্রাক্তনের

KM | ১১ নভেম্বর ২০২৪ ২১ : ৫২Krishanu Mazumder

আজকাল ওয়েবডেস্ক: রহস্য স্পিনার বরুণ চক্রবর্তী মুগ্ধ করছেন দক্ষিণ আফ্রিকায়। দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ বরুণ পাঁচ-পাঁচটি উইকেট নিয়েছেন। দক্ষিণ আফ্রিকার ইনিংসে সাতটি উইকেটের পতন ঘটে। বরুণ একাই নেন পাঁচটি উইকেট। এহেন পারফরম্যান্সের পরে কেকেআর-এর প্রাক্তন সতীর্থ দীনেশ কার্তিক বার্তা দিয়েছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা ও কোচ গৌতম গম্ভীরকে। 

আগামী বছরের চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য দীনেশ কার্তিক বলছেন, ''চ্যাম্পিয়ন্স ট্রফিতে বরুণ চক্রবর্তীকে দলে না নিলে বড় সড় ভুল করবে ভারত। দুর্দান্ত বোলার বরুণ।'' 

প্রোটিয়াদের বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে বরুণ চার ওভার হাত ঘুরিয়ে ১৭ রানের বিনিময়ে পাঁচটি উইকেট নেন। ম্যাচের শেষে বরুণ চক্রবর্তীর প্রশংসা করতে ভোলেননি অধিনায়ক সূর্যকুমার যাদব। তিনি বলেছেন, ''টি-টোয়েন্টি ফরম্যাটে ১২৫ রানের পুঁজি হাতে নিয়ে কেউ পাঁচ উইকেট নিচ্ছে, এ এককথায় অবিশ্বাস্য। নিজের খেলা নিয়ে কঠিন পরিশ্রম করেছে বরুণ। দুর্দান্ত পারফরম্যান্স। আরও দু'টি ম্যাচ বাকি রয়েছে। আরও বিনোদন অপেক্ষা করে রয়েছে। জোহানেসবার্গে মজা হবে।'' 

আইপিএলের দুনিয়া মাতিয়েছেন বরুণ চক্রবর্তী। তাঁর স্পিনের ঘূর্ণিতে ঠকেছেন নামী ব্যাটাররা। দক্ষিণ আফ্রিকার মাটিতেও সেটাই দেখা যাচ্ছে। প্রথম টি-টোয়েন্টি ম্যাচেও তিনটি উইকেট নেন বরুণ। 

দুর্দান্ত বোলিং করলেও লজ্জার রেকর্ড গড়লেন বরুণ। টি-টোয়েন্টি ফরম্যাটে এটাই সেরা বোলিং। কিন্তু তাঁর দলকে হার মানতে হল। এর আগে ২০১৬ সালে কলকাতায় নিউজিল্যান্ডের বিরুদ্ধে ২২ রানে পাঁচটি উইকেট নিয়েছিলেন বাংলাদেশের বোলার মুস্তাফিজুর রহমান। কিন্তু দুর্দান্ত বোলিং করলেও ম্যাচটিতে হার মানতে হয় বাংলাদেশকে। অর্থাৎ ভাল বোলিং করলেও দল হেরেছে এমন নজির রয়েছে। 

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে কপিল দেব ৮৩ রানের বিনিময়ে ৯টি উইকেট নিলেও হার মানে ভারত। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অজিত আগরকর ৪২ রানে ৬টি উইকেট নিলেও ভারত হার মানে। বরুণ চক্রবর্তীও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ১৭ রানের বিনিময়ে পাঁচটি উইকেট নিয়েছেন। কিন্তু তাঁর দল হার মেনেছে। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া