মঙ্গলবার ১২ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | ধুন্ধুমার কাণ্ড 'গীতা এলএলবি'-তে! দোষীর মুখোশ খুলতে তুরুপের তাস হিসাবে কাকে বেছে নিল 'গীতা'? 

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Snigdha Dey | Editor: শ্যামশ্রী সাহা ১১ নভেম্বর ২০২৪ ২১ : ৩০Snigdha Dey

নিজস্ব সংবাদদাতা: প্রতি সপ্তাহে টিআরপি তালিকায় দারুণ ফল করছে স্টার জলসার ধারাবাহিক 'গীতা এলএলবি'। গীতার জীবনে নানা ওঠা পড়া নিয়ে এগোচ্ছে গল্প। একের পর এক নতুন বিপদের মুখে পড়ছে নায়িকা। কিন্তু কোর্টে তার মুখ চলে আর কোর্টের বাইরে হাত! তাই সব ক্ষেত্রেই বিপদকে একেবারেই ভয় পায়না গীতা। এগিয়ে চলে নিজের লক্ষ্যের দিকে। 

 

 

 

ধারাবাহিকের নিত্যনতুন মোড় পছন্দ করেছেন দর্শক মহল। একের পর এক নতুন গল্প আর নতুন চরিত্রদের ভিড়ে জমে উঠেছে ধারাবাহিক। একটু একটু করে প্রেম বেড়েছে গীতা আর স্বস্তিকের মধ্যে। কিছুদিন আগেই পরিবার আর কোর্টের মাঝে টানাপোড়েনে পড়েছিল গীতা। শ্বশুরমশাই অগ্নিজিৎ-এর বিরুদ্ধে ওঠা অভিযোগের মীমাংসা করতে কেস লড়েছিল সে। নির্দোষও প্রমাণ করে অগ্নিজিৎকে। কিন্তু ফের নতুন জালে জড়িয়ে পড়েছে অগ্নিজিৎ। 

 

 

 

বিপদ যেন কিছুতেই পিছু ছাড়ে না গীতার। তাই নতুন শত্রুর মুখোশ খুলতে তৎপর সে। সম্প্রতি, চ্যানেলের তরফে প্রকাশ্যে এসেছে ধারাবাহিকের নতুন প্রোমো। সেখানে দেখা যাচ্ছে, ধীমান সেন নামের এক ব্যক্তি গীতাকে বলে, তার কাছে সমস্ত তথ্য প্রমাণ না তুলে দিলে সে গীতার পরিবারের বড় ক্ষতি করে দেবে। 

 

 

 

এদিকে গীতাও কম যায় না। সেও বলে, মুখোশ তো সে খুলবে এবার। আর ক্ষতিও ধীমানেরই হবে। কারণ তাঁর কাছে রয়েছে ধীমানের মেয়ে। এদিকে, ধীমানের মেয়ে হিসাবে দেখা যায় ঝর্না চৌধুরীকে। যে কিছুদিন আগে তার নিখোঁজ স্বামীকে খুঁজে দেওয়ার জন্য গীতার কাছে এসেছিল। ঝর্ণার সঙ্গে কি কোনও অপরাধ করেছে ধীমান? সব ষড়যন্ত্রের পিছনে কে? উত্তর মিলবে ধারাবাহিকের আগামী পর্বে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া