বৃহস্পতিবার ১৪ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Sampurna Chakraborty | ১১ নভেম্বর ২০২৪ ১৯ : ৫০Sampurna Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: অস্ট্রেলিয়া সফরে রওনা হওয়ার আগে পারথ টেস্টে রোহিত শর্মার খেলা নিয়ে নিশ্চিত কিছু জানাতে পারেননি গৌতম গম্ভীর। সোমবার সকালে সাংবাদিক সম্মেলন করেন ভারতের হেড কোচ। বর্ডার-গাভাসকর ট্রফিতে চ্যালেঞ্জের মুখে পড়বেন রাহুল দ্রাবিড়ের উত্তরসূরি। বিভিন্ন রিপোর্টে জানা গিয়েছে, ব্যক্তিগত কারণে প্রথম টেস্টে খেলবেন না রোহিত শর্মা। পিতৃত্বকালীন ছুটি নিতে পারেন। তবে গম্ভীরের দাবি, পারথে ভারত অধিনায়কের খেলা নিয়ে এখনও নির্দিষ্ট কোনও আপডেট নেই। তবে আশা করছেন, রোহিতকে পাওয়া যাবে। গম্ভীর বলেন, 'এখনও পর্যন্ত কোনও কিছুই ঠিক নেই। আশা করছি ওকে পাওয়া যাবে। আমরা সময় মতো জানিয়ে দেব।' শেষপর্যন্ত রোহিতকে না পাওয়া গেলে পাঁচ ম্যাচের সিরিজের প্রথম টেস্টে দলকে যে নেতৃত্ব দেবেন? গম্ভীর জানিয়ে দেন, অধিনায়কের ভূমিকায় দেখা যাবে যশপ্রীত বুমরাকে।'
শুধুমাত্র নেতৃত নয়, রোহিত না খেললে ওপেনিংয়ে নতুন জুটিকে দেখা যাবে। যশস্বী জয়েসওয়ালের সঙ্গে সম্ভবত ওপেন করতে দেখা যাবে কেএল রাহুলকে। তবে অভিমন্যু ঈশ্বরণের কথাও জানিয়ে রাখলেন ভারতের হেড কোচ। এই প্রসঙ্গে গম্ভীর বলেন, 'রোহিতকে না পাওয়া গেলে, অভিমন্যু ঈশ্বরণ এবং কেএল রাহুল রয়েছে। ওদের মধ্যে একজনকে খেলানো হবে। এই বিষয়ে আমরা অস্ট্রেলিয়ায় সিদ্ধান্ত নেব।' তবে পরিস্থিতি অনুযায়ী, কেএল রাহুলেরই ওপেন করার সম্ভাবনা বেশি। নিউজিল্যান্ডের কাছে হোয়াইটওয়াশের পর, দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছে গম্ভীরের। অস্ট্রেলিয়া সিরিজে প্রত্যাবর্তন করতে না পারলে চাকরি হারাতে পারেন গম্ভীর।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি