মঙ্গলবার ১২ মে ২০২৬

সম্পূর্ণ খবর

singham again movie actor Ajay Devgn finally reacts to all the zubaan kesri memes being made on him

বিনোদন | গুটখার বিজ্ঞাপনের জন্য কটাক্ষের শিকার, তৈরি হয় এন্তার মিম! কেমন লাগে? অকপট অজয় দেবগণ

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ১১ নভেম্বর ২০২৪ ১৯ : ৫৮Rahul Majumder

সংবাদ সংস্থা মুম্বই: বরাবরই পর্দায় পারফরম্যান্সের তারিফ কুড়িয়েছেন অজয় দেবগণ। সম্প্রতি যেমন ‘সিংহম এগেইন’ ছবিতে অজয়কে আরও একবার তাঁর জনপ্রিয় চরিত্র ‘সিংহম’ হিসাবে দেখে উত্তাল দর্শক। ‘সিংহম’ ছাড়াও বিভিন্ন সময়ে অজয় অভিনীত নানা চরিত্র বেশ জনপ্রিয় হয়েছে দর্শকের মধ্যে। তবে শুধুই ছবির জন্য নয়, ছবি ছাড়াও আরও একাধিক বিষয়ে নেটদুনিয়ার শিরোনামে জায়গা করে নেন এই বলি-তারকা। বিশেষ করে তাঁর একাধিক পণ্যের বিজ্ঞাপনের জন্য।  


গুটখার বিজ্ঞাপনে কাজ করার জন্য সমাজমাধ্যমের পাতায় নেটাগরিকদের নিন্দায় মুখে পড়ার পাশাপাশি অজয় দেবগণকে নিয়ে চলে কটাক্ষ। তৈরি হয় এন্তার মিম। অজয়ের বলা সংলাপ “বলো, জুবান কেশরী” বিষয়টি মিম দুনিয়ায় হটকেক। নানা ব্যাঙ্গাত্মক, মজাদার মিম তৈরি করা হয়েছে অজয়কে নিয়ে, গুটখা সংস্থার বিজ্ঞাপনে ওই নির্দিষ্ট সংলাপটি বলার সুবাদে। এই প্রসঙ্গে এত বছরে এই প্রথমবার মুখ খুললেন অজয়। সম্প্রতি, এক সাক্ষাৎকারে অজয়কে জিজ্ঞেস করা হয় তাঁকে নিয়ে 'কেশরী' মিম তৈরির বিষয়ে। একগাল হেসে অজয়ের জবাব, “ঠিক আছে। আমার কোনও সমস্যা নেই ওইসব মিম বিয়ে। আমাকে নিয়ে বানানো সেসব মিম আমার উপর প্রভাব ফেলতে পারে না।”

 

 

সেই সাক্ষাৎকারে অজয়ের পাশে বসেছিলেন তাঁর বন্ধু তথা ‘সিংহম এগেইন’-এর পরিচালক রোহিত শেঠি। তিনি অবশ্য বললেন, “বলো জুবান কেশরী-মার্কা সব মিম তৈরি করা হয়েছিল অজয়কে অপমান করার উদ্দেশ্যেই। কিন্তু এখন যেহেতু নেটপাড়ায় মিম খুব জনপ্রিয়, তাই সেসব মিম নিয়ে লোকজন ব্যঙ্গ করার বদলে হালকা চালে হাসাহাসি করে।”

 

 

প্রসঙ্গত, গত বছর ডিসেম্বরে এই গুটখা বিজ্ঞাপনে কাজ করার দরুণ আইনি জটিলতায় ফেঁসেছিলেন অজয়। পাশাপাশি ফেঁসেছিলেন তাঁর সঙ্গে এই একই বিজ্ঞাপনে কাজ করা অন্য দুই তারকা -শাহরুখ খান এবং অক্ষয় কুমার। তাঁদের আইনি নোটিস পাঠানো হল কেন্দ্রের ক্রেতা সুরক্ষা দফতরের তরফে। একটি অবমাননা আবেদনের জবাবে কেন্দ্রীয় সরকারের তরফে এলাহাবাদ হাই কোর্টের লখনউ বেঞ্চকে তারকাদের এই নোটিস পাঠানোর কথা জানানো হয়েছে। ২০২২ সালের সেপ্টেম্বর মাসে গুটখার ২০২৩-এর আগস্ট মাসে এলাহাবাদ হাই কোর্টে একটি আবেদন জমা দিয়েছিলেন এক আইনজীবী।


অন্যদিকে, গত বছরই একটি গুটখা সংস্থাকে নোটিস পাঠিয়েছিলেন খোদ অমিতাভ বচ্চন। 'বিগ বি'র অভিযোগ ছিল, তাঁর সঙ্গে সংস্থার চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরেও নাকি তাঁর অভিনীত বিজ্ঞাপন দেখানো হচ্ছে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া