মঙ্গলবার ১২ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Marriage advertisement for daughters of magician p c Sorcar junior in newspaper goes viral

বিনোদন | পি সি সরকার জুনিয়ররের মেয়েদের জন্য পাত্র চাই – সংবাদপত্রে বিজ্ঞাপন দেখে অবাক নেটপাড়া ‘এটা সত্যি না ম্যাজিক?’

নিজস্ব সংবাদদাতা | | Editor: Rahul Majumder ১১ নভেম্বর ২০২৪ ১৮ : ৫০Rahul Majumder

নিজস্ব সংবাদদাতা: সংবাদপত্রে পাত্র-পাত্রীর জন্য বিজ্ঞাপন নতুন কিছু নয়, তবে জাদুকর পিসি সরকার জুনিয়রের মেয়েদের জন্য বিয়ের বিজ্ঞাপন দেখে অনেকেই অবাক। এক প্রথম সারির পত্রিকায় মেয়েদের জন্য পাত্র খোঁজার বিজ্ঞাপন দেওয়া হলন সরকার পরিবারের তরফে। 

 

জাদুকর পি সি সরকার জুনিয়র এবং জয়শ্রী সরকারের তিন মেয়ে- মানেকা, মৌবনী এবং মুমতাজ সরকার। তিন মেয়েই অবিবাহিতা, তবে অবশ্যই নিজেদের কর্মক্ষেত্রে সুপ্রতিষ্ঠিত। বড় মেয়ে মাইক তাঁর পারিবারিক ঐতিহ্যকেই পেশা করেছেন। টলিপাড়ার পরিচিত মুখ মৌবনী। অন্যদিকে, মুমতাজ টলিউডের পাশাপাশি কাজ করছেন বলিউডেও। তবে এবার তিন মেয়ের জীবনের নতুন অধ্যায়ের পরিকল্পনা করছেন বাবা ও মা, সেই কারণেই সম্ভবত এই বিজ্ঞাপন। 

 

কী লেখা রয়েছে এই ‘পাত্র চাই’ বিজ্ঞাপনে? “জাদুশিল্পী পিসি সরকার জুনিয়র এবং জয়শ্রী সরকারের কন্যাদের জন্য জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে ৩৮-৪৫ উপযুক্ত সুদর্শন, দীর্ঘাঙ্গ, সুপ্রতিষ্ঠিত পাত্র চাই।” লেখার নীচে দেওয়া রয়েছে যোগাযোগের জন্য মোবাইল নম্বরও। তবে এই বিজ্ঞাপন গতকাল পত্রিকায় বেরোনোর পর থেকেই সেই ছবি সমাজমাধ্যমে ভাইরাল। নেটপাড়ায় প্রশ্ন উঠেছে, এত খ্যাতনামা জাদুকরের মেয়েদের জন্য পাত্রের অভাব? বাকি সাধারণ মানুষের মতো সংবাদ পত্রিকায় বিয়ের বিজ্ঞাপন? যা দেখে অবাক হয়েছেন অনেকেই। এক নেটিজেন মজা করে লিখেছেন, “এই সময়ে জাদুর প্রয়োজন সরকার পরিবারের-ই”। অন্য এক নেট ব্যবহারকারী লিখেছেন, “এটা সত্যি না ম্যাজিক?”

 

 

তবে সঠিক জীবনসঙ্গী খুঁজে পাওয়ার জন্য বহু মানুষ যেভাবে সংবাদপত্রে বিজ্ঞাপন দেন, সেই একই রাস্তাতে হাঁটলেন জাদুসম্রাটও। এবার এই বিজ্ঞাপনের মাধ্যমে তাঁর মেয়েরা সঠিক জীবনসঙ্গী খুঁজে পান কি না, সেটাই এখন দেখার।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া