বৃহস্পতিবার ১৪ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Kasimov and Alexis engaged in a heated argument

খেলা | মাঠের ঝামেলার জের সাজঘরেও, মহামেডানের অস্বস্তি বাড়ালেন কাসিমভ-অ্যালেক্সিজ, দেশে ফিরছেন আর্জেন্টাইন তারকা

KM | ১০ নভেম্বর ২০২৪ ০৩ : ৪৯Krishanu Mazumder

আজকাল ওয়েবডেস্ক: ন' জনের ইস্টবেঙ্গলকে পেয়েও হারাতে পারেনি এগারো জনের মহামেডান স্পোর্টিং। ইস্টবেঙ্গলের মরিয়া লড়াই নিয়েই উত্তাল সোশ্যাল মিডিয়া। সেখানে মহামেডান স্পোর্টিং নিয়ে চর্চা কম। 

সাদা-কালো শিবিরে ম্যাচের দিনই অস্বস্তি বাড়িয়েছেন কাসিমভ ও আর্জেন্টাইন ফুটবলার অ্যালেক্সিজ। মাঠের মধ্যেই  ঝামেলায় জড়িয়ে পড়েন সাদা-কালো শিবিরের দুই ফুটবলার। বিরতির ঠিক আগে দু' জনের মধ্যে তর্কাতর্কি হয়। পরে দেখা যায় কাসিমভ আর্জেন্টিনার ফুটবলার অ্যালেক্সিজের মুখে হাত দিয়ে তাঁকে ধাক্কা দিচ্ছেন। বিরতির পরে অ্যালেক্সিজকে আর নামাননি মহামেডান স্পোর্টিং কোচ চের্নিশভ। বিরতির সময় অ্যালেক্সিজ ও কাসিমভের মধ্যে তীব্র তর্কাতর্কি হয় বলেই সূত্রের খবর।

মহামেডান স্পোর্টিংয়ের রুশ কোচ দুই ফুটবলারকে মাঠে রাখার সাহস দেখাতে পারেননি। মাঠের ভিতরে কাসিমভ ও অ্যালেক্সিজের মধ্যে ফের ঝামেলা হতেই পারত। সেই আশঙ্কা করেই অ্যালেক্সিজকে তুলে নেওয়া হয়।

কিন্তু চের্নিশভের এহেন সিদ্ধান্ত নিয়ে অনেকেই অসন্তুষ্ট। আর্জেন্টাইন অ্যালেক্সিজ বিপক্ষের পেনাল্টি বক্সে আতঙ্ক তৈরি করতে পারেন। সুযোগ তৈরি করতেও দক্ষ। ৯ জনে নেমে যাওয়া ইস্টবেঙ্গল যখন মরিয়া হয়ে ডিফেন্স করছে, তখন অ্যালেক্সিজকে  দরকার ছিল বলে মনে করছেন অনেকেই।

এদিকে অ্যালেক্সিজ সোমবারই ফিরে যাচ্ছেন আর্জেন্টিনায়। বাবা হতে চলেছেন তিনি। সেই কারণেই অ্যালেক্সিজকে ফিরে যেতে হচ্ছে দেশে। ন'জনের ইস্টবেঙ্গলকে সামনে পেয়েও ম্যাচ জিততে না পারায় হতাশ মহামেডান স্পোর্টিং সমর্থকরা। কোচ চের্নিশভকে নিয়ে বাড়ছে অসন্তোষ। এই আবহে মাঠের মধ্যেই বিবাদে জড়িয়ে পড়লেন দুই সাদা-কালো ফুটবলার। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া