মঙ্গলবার ১২ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: শ্যামশ্রী সাহা ১০ নভেম্বর ২০২৪ ০২ : ২৪Rahul Majumder
সংবাদ সংস্থা মুম্বই: বিতর্ক থেকে আজকাল বহুদূরেই থাকেন অক্ষয় কুমার। বর্তমানে বলি-নায়িকাদের সঙ্গে 'বিশেষ সম্পর্কে' যেমন জড়ায় না তাঁর নাম তেমনই বলিপাড়ার কারও উদ্দেশ্যে গালমন্দ করতেও শোনা যায় না তাঁকে। বিতর্কিত চ্যাট শো 'কফি উইথ করণ'-এর প্রতি সিজনের অতিথি হয়ে কফি-কাউচে বসে কখনও কোনও বেফাঁস মন্তব্য করেননি 'খিলাড়ি'। অক্ষয়ের মুখ থেকে বলিউডের কারওর উদ্দেশ্যে কোনও কটাক্ষ শোনা যায়নি। অন্তত গত দেড় দশকে। কীভাবে এই অসাধ্যসাধন করেন অক্ষয়? কোন বিষয়টা মেনে চললে আপনিও অক্ষয়ের মতো বিতর্ক, ঝামেলা থেকে শত হস্ত দূরে থাকবেন? সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই গোপন চাবিকাঠির সন্ধান দিলেন খোদ অক্ষয়।
এক সাক্ষাৎকারের মাঝে অক্ষয় বলেন, "চুপ করে থাকা অনুশীলন করা উচিত। বেশি কথা বলা কোনওভাবেই কাম্য নয়। কথা বলার ব্যাপারে সংবরণ করা শিখতে হবে, অভ্যাস করতে হবে। কারণ নানা চোটের থেকেও অনেক গভীরভাবে কাউকে আঘাত করা যায় স্রেফ কথা দিয়ে। 'মহাভারত' শুরু হয়েছিল পাণ্ডবদের উদ্দেশ্যে কৌরবদের বলা একটি বাক্য 'অন্ধের সন্তান'-এর মাধ্যমেই! তাই আমার মতে, কী বলছি না বলছি সেই ব্যাপারে ভীষণ সতর্ক থাকা উচিত একজন ব্যক্তির।" 'সূর্যবংশী'র এই কথা থেকেই স্পষ্ট নিজের জীবনে ঝামেলায় এড়াতে ঠিক কোন নীতি মেনে চলেন তিনি।
প্রসঙ্গত, এখন আর অ্যাকশন নয়, অন্য ধরনের গল্পের প্রতি ঝুঁকেছেন অক্ষয় কুমার। অ্যাকশন ছেড়ে কমেডির দিকে ঝুঁকেছেন 'খিলাড়ি'। জোর খবর, 'ভাগম ভাগ' ছবির স্বত্ব কিনে নিয়েছেন অক্ষয়। ২০০৬ সালে মুক্তি পাওয়া এই দমফাটা হাসির ছবিতে মুখ্যভূমিকায় দেখা গিয়েছিল অক্ষয় কুমার, গোবিন্দা এবং পরেশ রাওয়ালকে। ছিলেন রাজপাল যাদব, শক্তি কাপুর, জ্যাকি শ্রফের মতো তাবড় তাবড় অভিনেতারাও।
সূত্রের খবর, এবার এই কৌতুক ছবির সিক্যুয়েল বানানোর প্রস্তুতি শুরু করে দিয়েছেন অক্ষয়। এবং এও শোনা যাচ্ছে 'ভাগম ভাগ ২'তেও অক্ষয়ের সঙ্গে জুটি বেঁধে পর্দায় হাজির হবেন গোবিন্দা। অন্যদিকে, প্রিয়দর্শনের সঙ্গে জুটি বেঁধে কিছুদিন আগেই 'ভূত বাংলো' ছবির ঘোষণা সেরেছেন অক্ষয়। ফলে, আশায় বুক বেঁধেছে অনুরাগীরা। তালিকায় রয়েছে 'হেরা ফেরি ৩', 'হাউজফুল ৫', 'ওয়েলকাম টু দ্য জঙ্গল'-এর মতো কমেডি সব ছবি।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি