মঙ্গলবার ১২ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | লাস্যময়ী হয়ে উঠছে মেয়ে! মেনে নিতে পারেননি প্রিয়াঙ্কার মা, বকুনি দিয়ে কী বলেছিলেন?

নিজস্ব সংবাদদাতা | | Editor: শ্যামশ্রী সাহা ১০ নভেম্বর ২০২৪ ০০ : ৩৭Soma Majumder

সংবাদ সংস্থা, মুম্বই: স্টাইল স্টেটমেন্টে বরাবরই ব্যক্তিত্বের পরিচয়, তাঁর রূপে-গুণে মুগ্ধ অনুরাগীরা। বলিউড থেকে হলিউড অবাধ বিচরণ। এহেন প্রিয়াঙ্কা চোপড়া চরিত্রের জন্য বারে বারে নিজেকে ভেঙেছেন। লাস্যময়ী অবতারে ধরা দিয়েছেন পর্দায়। কিন্তু মেয়ের আচরণের পরিবর্তন মেনে নিতে পারেননি অভিনেত্রীর মা মধু চোপড়া। রীতিমতো মেয়েকে বকুনিও দিয়েছিলেন তিনি। কিন্তু কী এমন হয়েছিল?

কেরিয়ারের শুরুর দিকে ‘অ্যায়েতরাজ়’ ছবিতে একেবারে অন্য ধরনের এক চরিত্রে অভিনয় করেছিলেন প্রিয়াঙ্কা। ‘সনিয়া’ নামের ওই চরিত্রটি প্রেমে হারতে শেখেনি। নিজের লাস্য ও যৌন আবেদনে পছন্দের পুরুষকে কেড়ে নিতে পিছু হঠে না সে। ২০০৪ সালে এমন এক সাহসী চরিত্রে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছিলেন ‘দেশি গার্ল’। যার জন্য অধ্যাবসায়ও কম করেননি তিনি। বাড়িতেও ওই চরিত্রের ভাবভঙ্গি, আদবকায়দা অভ্যাস করতে থাকেন প্রিয়াঙ্কা। যার জন্যই মায়ের বকাবকি শুনেছিলেন তিনি।

এক সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা জানিয়েছেন, ‘অ্যায়েতরাজ়’ ছবির শুটিং চলাকালীন তিনি নিজের মধ্যে পরিবর্তন এনেছিলেন। ‘সনিয়া’ চরিত্রের মতো বাড়িতেও কথা বলতেন নায়িকা। আর তাতেই বেজায় চটে যান মধু চোপড়া। আচমকা মেয়ের মধ্যে পরিবর্তন দেখে চমকে গিয়েছিলেন তিনি। একদিন বাড়িতে ছবির চরিত্রের মতো কাপ ধরতেই কড়া শাসন করেন মধু। মেয়েকে বলেন, “বাড়িতে থাকতে হলে ওই চরিত্র বাইরে রেখে আসবে। এখানে কিন্তু কোনও ক্যামেরা নেই।”

এমনকী একদিন ঘরে প্রিয়াঙ্কাকে সোনিয়া কপুরের মতো যৌন আবেদনময় কথা বলতে দেখেন তাঁর মা। তৎক্ষণাৎ ক্যামেরা বন্দি করে রাখেন ওই মুহূর্ত। তবে বিষয়টি জানতে পেরে বেশ অস্বস্তিতে পড়েছিলেন প্রিয়াঙ্কা।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া