মঙ্গলবার ১২ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Actor Ajay Devgn recalls about beating people and keeping a hockey stick in his car

বিনোদন | গাড়িতে হকিস্টিক থাকে মারপিটের জন্য? নতুন প্রজন্মের নায়কদের খামতি কোথায়? খুল্লম খুল্লা অজয় দেবগণ! 

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: শ্যামশ্রী সাহা ১০ নভেম্বর ২০২৪ ২৩ : ৩৮Rahul Majumder

সংবাদ সংস্থা মুম্বই: বক্স অফিসে রমরমিয়ে চলছে 'সিংহম এগেইন'। মুক্তির পর এক সপ্তাহ পেরিয়ে গেলেও এই ছবি নিয়ে দর্শকের উৎসাহে ভাঁটা পড়েনি। এবার সেই ছবির প্রচারে এসে ব্যক্তিগত জীবনের একটি গোপন কথা ফাঁস করলেন অজয় দেবগণ। 

 

অজয় দেবগণ এবং পরিচালক রোহিত শেঠি জুটি বেঁধে এক সাক্ষাৎকার দিচ্ছিলেন। সেখানেই কথায় কথায় অজয় জানান, একসময় তিনি খুব মারকুটে ছিলেন। আজকের শান্ত স্বভাবের সেই সময়ের অজয়ের কোনও মিল ছিল না। 'সিংহম'-এর কথা থেকেই জানা যায়, সেই সময় নিজের কাছে একটি হকিস্টিক রাখতেন তিনি। কারও সঙ্গে ধুন্ধুমার হাতাহাতি শুরু হলেই, ওই হকিস্টিক দিয়ে তাকে বা তাদের বেদম পেটাতেন তিনি! শোনামাত্রই পাশে বসা রোহিত তখন যোগ করেন, ওই হকিস্টিকটা সবসময় নিজের গাড়িতে সযত্নে রাখতেন অজয়। পরিস্থিতি বেগতিক বুঝলেই তা দিয়ে খেল দেখানো শুরু করতেন!

 

তবে অজয় কবুল করেছেন সে মেজাজ তাঁর আর নেই। তিনি এখন অনেক শান্ত, স্থিতধি। বরং আজকাল তাঁর মনে হয়, লড়াই করা, মারপিট করার অর্থ স্রেফ সময় নষ্ট করা। তাঁর সঙ্গে মারপিট হলে অপর পক্ষের চোট আঘাত লাগার সম্ভাবনা অনেক বেশি থাকে। সেটাও একটি কারণ মারপিট থেকে নিজেকে সরিয়ে রাখার। এই আলোচনা থেকে প্রসঙ্গ ঘোরে পর্দার অ্যাকশনে। স্পষ্টভাবে 'সিংহম এগেইন'-এর নায়ক জানান, তাঁর মতে, নয়া প্রজন্মের বলি-অভিনেতাদের মধ্যে পৌরুষ ব্যাপারটা বেশ কম। বিশেষ করে অ্যাকশন দৃশ্যে। তাই তো দর্শকদের মনে এই প্রজন্মের নায়কদের অ্যাকশন দৃশ্য দাগ কাটতে পারে না, যা তাঁদের প্রজন্মের অভিনেতারা পারতেন। উদাহরণ হিসেবে জ্যাকি শ্রফ ও অমিতাভ বচ্চনের কথা উল্লেখ করেন তিনি। 

 

অজয়ের কথার রেশ টেনে রোহিত শেঠি যোগ করেন যে আজও যখন দর্শক দেখেন একা হাতে অজস্র গুন্ডাকে পেটাচ্ছেন অক্ষয় কিংবা স্রেফ দু'হাতের জোরে মাটি থেকে হ্যান্ড পাম্প উপড়ে ফেলছেন সানি দেওল, তখন সেটা তাঁরা বিশ্বাস করেন। ওই অভিনেতারা এতটাই বিশ্বাসযোগ্য। আরও ভাল করে বললে, দর্শকের মনে তাঁরা এই বিশ্বাসটা জন্মাতে ভীষণ ভালভাবে সক্ষম হয়েছেন। সেই ব্যাপারটা এই প্রজন্মের অ্যাকশন-নায়কদের মধ্যে নেই।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া