মঙ্গলবার ১২ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Bollywood actress Isha Koppikar breaks silence on her divorce with husband-hotelier Timmy Narang

বিনোদন | বিবাহবিচ্ছেদ চেয়েছিলেন স্বামী, শুনেই এককথায় রাজি ঈশা কোপিকর! কিন্তু কেন?

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: শ্যামশ্রী সাহা ১০ নভেম্বর ২০২৪ ২২ : ৫০Rahul Majumder

সংবাদ সংস্থা মুম্বই: হোটেল ব্যবসায়ী টিমি নারং-এর সঙ্গে বিবাহবিচ্ছেদের পথে হেঁটেছেন ঈশা কোপিকর। বলি-অভিনেত্রী জানিয়েছেন, তাঁর প্রাক্তন স্বামী-ই বিবাহবিচ্ছেদের প্রস্তাব দিয়েছিলেন। উল্লেখ্য, ২০০৯ সালে টিমির সঙ্গে চার হাত এক করেছিলেন ঈশা। ২০১৪-এ জন্ম নেন তাঁদের কন্যা রিয়ানা।

 

ঈশার আরও দাবি, তৎকালীন স্বামীর মুখে একথা শুনে তিনি কোনও ঝামেলা করেননি। আইনি লড়াইয়ের পথেও হাঁটেননি। কেন? অভিনেত্রীর কথায়, " আমার পক্ষে বিবাহবিচ্ছেদের পক্ষে সায় না দেওয়াটা সহজ ছিল। কিন্তু কী লাভ? একসঙ্গে থেকে সবসময় ঝগড়া-ঝামেলার থেকে এটাই অনেক ভাল।" কেন বিবাহবিচ্ছেদের পথে হাঁটলেন তাঁর স্বামী? দাম্পত্যে কোথায় সমস্যা দেখা দিয়েছি?

ঈশার জবাব, "একেবারে মূল সমস্যাটা কোথায় হচ্ছিল, আমি ঠিক জানি না। তবে মন থেকেই পরস্পরের থেকে অনেকটাই সরে এসেছিলাম আমরা। তারপর বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত ও নিয়েছিল। একদিন এসে তা বলল, আমিও 'ঠিক আছে' বলে এককথায় রাজি হয়ে গেলাম। আসলে, সঠিক বোধবুদ্ধি আছে এমন মানুষেরাই এহেন সিদ্ধান্ত এমনভাবে নিতে পারেন বলে আমার বিশ্বাস।"

 

"চাইলেই এই বিবাহবিচ্ছেদ নিয়ে অনেক ঝামেলা করতে পারতাম। করিনি কারণ সেসব ব্যাপার আমার মূল্যবোধ, শিক্ষার সঙ্গে যায় না। তাছাড়া এক ছাদের তলায় থেকে সর্বক্ষণ পরস্পরের সঙ্গে ঝামেলা করে যাওয়ারও কোনও মানে হতো না। আসলে, কোনও কিছু একবার পচে গেলে তা থেকে দুর্গন্ধ বেরোয়, এমনকি‌ জল থেকেও। অগত্যা..."

 

অভিনেত্রী আরও জানিয়েছেন, তাঁদের ছোট্ট মেয়েকে নানভাবে বুঝিয়ে, কায়দা করে তিনি প্রস্তুত করছিলেন এই বিচ্ছেদের খবর দেওয়ার জন্য। সেখানে হঠাৎ একদিন টিমি এসে আচমকা এই বিচ্ছেদের খবর দুম করে বলে দেয়! পরে অবশ্য তাঁর ভুল বুঝতে পেরে ঈশার কাছে ক্ষমাও চেয়ে নিয়েছিলেন তাঁর প্রাক্তন।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া