মঙ্গলবার ১২ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Soma Majumdar | | Editor: শ্যামশ্রী সাহা ১০ নভেম্বর ২০২৪ ২২ : ০২Soma Majumder
সংবাদ সংস্থা, মুম্বই: তিনি বলিউডের ফ্যাশন কুইন। বলিপাড়ায় আড়িও পাতেন, তাঁর কাছে নাকি থাকে বিটাউনের সব খবর। ৪৪ পেরিয়েও তাঁর লাস্যময়ী রূপে ঘায়েল দর্শন মন। তিনি করিনা কাপুর খান। তাঁকে নিয়ে বলিউডে আস্ত একটা গানও আছে, ‘বেবো ম্যায় বেবো’!
সম্প্রতি স্বামী সইফ আলি খান, দুই পুত্র তৈমুর ও জেহকে নিয়ে মালদ্বীপে গিয়েছিলেন করিনা। সেই ছবিই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন অভিনেত্রী। নো মেকআপ লুকে বিকিনি পরিহিত নায়িকা নেটপাড়ার নজর কেড়েছেন। সমুদ্র সৈকতে বেবোর ছবি নিমেষে উত্তাপ ছড়িয়েছে অনুরাগীদের মনে।
দীপাবলিতে মুম্বই ছেড়ে মালদ্বীপে গিয়েছিলেন বলিউড ডিভা। সেখানেই পরিবারের সঙ্গে সময় কাটান ‘চামেলি’। ছুটি কাটিয়ে আসতে না আসতেই একের পর এক ছবি পোস্ট করতে থাকেন করিনা। অভিনেত্রীর শেয়ার করা ছবিগুলির মধ্যে তাঁর হলুদ বিকিনি পরিহিত ছবিটি নিয়ে সবচেয়ে বেশি চর্চা শুরু হয়েছে। যেখানে দেখা গিয়েছে, স্বামী সইফের সঙ্গে বোটে রয়েছেন ‘হিরোইন’। চোখে রোদচশমা। ‘হট’ লুকে মধ্যবয়স্ক করিনাকে ভালবাসায় ভরিয়ে দিয়েছেন নেটাগরিকরা। কমেন্ট বাক্সে প্রতিক্রিয়া জানিয়েছেন অন্য তারকারও।
অন্যদিকে, বিলাসবহুল বোটে সইফের পরনে ছিল কমলা রঙের শর্টস। দুই ছেলের অবশ্য কোনও ছবি দেননি করিনা। একান্তে পরিবারের সঙ্গে সমুদ্র সৈকতে কাটানো সময় যে উপভোগ করেছেন বোবো, তা বেশ স্পষ্ট। নেটিজেনরাও ‘ওমকারা’-র নায়িকার দিক থেকে চোখ ফেরাতে পারেননি।
সমাজ মাধ্যমে বেশ সক্রিয় করিনা। সময় পেলেই পরিবারের সঙ্গে বেরিয়ে পড়েন বলিউড ডিভা। কখনও পতৌদি প্যালেসের আবার কখনও পাহাড় কিংবা সমুদ্র সৈকতে কাটানো আনন্দের মুহূর্ত সকলের সঙ্গে ভাগ করে নেন তিনি।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি