বৃহস্পতিবার ১৪ মে ২০২৬

সম্পূর্ণ খবর

 Pakistan won the ODI series in style against Australia

খেলা | 'টস করার জন্যই আমি অধিনায়ক', অস্ট্রেলিয়ার মাটিতে সিরিজ জিতে কেন এমন বললেন রিজওয়ান?

KM | ১০ নভেম্বর ২০২৪ ২১ : ২৭Krishanu Mazumder

আজকাল ওয়েবডেস্ক: আমি তো কেবল টস আর প্রেজেন্টেশন পর্বের জন্যই অধিনায়ক। অস্ট্রেলিয়ার মাটিতে গিয়ে অজি সংহার করার পরে এ কথা বললেন পাকিস্তানের সাদা বলের অধিনায়ক মহম্মদ রিজওয়ান। 

সাদা বলের ফরম্যাটে ক্যাপ্টেন হিসেবে এটাই ছিল রিজওয়ানের প্রথম সিরিজ। স্যার ডনের দেশে দুর্দান্ত খেলে পাকিস্তান। অ্যাডিলেড আর পারথে পাকিস্তানের সামনে দাঁড়াতেই পারল না অস্ট্রেলিয়া। 

তিন ম্যাচের ওয়ানডে সিরিজ পাকিস্তান জিতে নিল ২-১-এ। খেলার শেষে রিজওয়ান জানান, এটা তাঁর কাছে বিশেষ এক মুহূর্ত। পাকিস্তানের মানুষজন খুশি হবেন। গত কয়েকমাস ধরে পাকি ক্রিকেটের সময়টা ভাল যায়নি। পাক মুলুকে গিয়ে বাংলাদেশ হারিয়ে এসেছে পাকিস্তান। ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে হারের পরে ঘুরে দাঁড়ায় পাকিস্তান। টেস্ট সিরিজ জিতে নেয় তারা। সেই জয়ের রেশ কাটতে না কাটতেই গ্যারি কার্স্টেন কোচের পদ থেকে সরে দাঁড়ান। সাদা বলের ফরম্যাটে নেতৃত্ব দেওয়া হয় রিজওয়ানকে। অস্ট্রেলিয়ায় গিয়ে রিজওয়ান ফুল ফোটান। 

রিজওয়ানকে বলতে শোনা যায়, ''আমার জন্য বিশেষ মুহূর্ত। দেশের মানুষ খুশি হবেন। গত কয়েক বছর ধরে আমরা নিজেদের নামের প্রতি সুবিচার করতে পারিনি। আমি কেবল টস আর প্রেজেন্টেশনের জন্যই ক্যাপ্টেন। মাঠে সবাই আমাকে পরামর্শ দেয়। ব্যাটিং-বোলিং গ্রুপ। আমি সবার পরামর্শ নিয়ে কাজ করি।'' 

এদিন অস্ট্রেলিয়ার ইনিংস ১৪০ রানে শেষ করে দেন পাকিস্তানের বোলাররা। শাহিন আফ্রিদি তিনটি, নাসিম শাহ ৩টি এবং হ্যারিস রউফ ২টি উইকেট নেন। পাক বোলারদের দাপটে দাঁড়াতেই পারেননি অজি ব্যাটাররা। রান তাড়া করতে নেমে ২৬.৫ ওভারে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় পাকিস্তান।

রিজওয়ান কৃতিত্ব দিচ্ছেন তাঁর বোলারদের। বলছেন, ''সমস্ত কৃতিত্বই বোলারদের। অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকে হারানো সহজ নয়। চেনা পরিবেশ পরিস্থিতিতে ওরা অনেক ভাল খেলে। কিন্তু আমাদের বোলাররা দুরন্ত বোলিং করে। দুই ওপেনারকেও কৃতিত্ব দিতেই হয়। ওদের জন্যই রান তাড়া করা সহজ হয়ে যায়। আমি সংবাদ মাধ্যমকে নিয়ে ভাবি না। তবে আমাদের অসময়ে দেশের মানুষ পাশে ছিলেন। এই জয় ওদেরকেই উৎসর্গ করলাম।''  


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া