মঙ্গলবার ১২ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: শ্যামশ্রী সাহা ১০ নভেম্বর ২০২৪ ২১ : ৪৫Rahul Majumder
সংবাদ সংস্থা মুম্বই: এক ছবিতে রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন। তবু তাঁদের মধ্যে নেই রোম্যান্স, নিদেনপক্ষে নির্দোষ 'ফ্লার্ট'ও! এমন অসম্ভব কাণ্ড ঘটিয়েছেন রোহিত শেঠি তাঁর পরিচালিত 'সিংহম এগেইন' ছবিতে। কেন এক ছবিতে এরকম দুরন্ত জনপ্রিয় জুটিকে পেয়েও তাঁদের মধ্যে রোম্যান্সের বীজ বপন করা থেকে নিজেকে দূরে রাখলেন রোহিত শেঠি? সম্প্রতি এর জবাব দিয়েছেন রোহিত স্বয়ং।
এইমুহুর্তে তুমুল চর্চায় 'সিংহম এগেইন'। ছবিতে নজর কেড়েছেন প্রত্যেক তারকা৷ এছাড়াও জমাটি হলিউড স্টাইলে অ্যাকশন, হাড় হিম করা স্টান্টের ঝলক যেমন ধরা পড়েছে ছবিতে, তেমন বাদ পড়েনি একেবারে রোহিত শেঠির ছন্দে গাড়ি থেকে হেলিকপ্টার ওড়ানো।
তবে সবথেকে নজর কেড়েছে ছবির গল্পের সঙ্গে রামায়ণ-এর গল্প বলার কায়দা। এবারের দীপাবলিতে রামায়ণ-এর কায়দায় যে রোহিত শেট্টির 'কপ-ইউনিভার্স-এর সুদক্ষ পুলিশেরা কেস সলভ করেছে সেটা ভীষণ স্পষ্ট। 'সিংহম এগেইন'-এ 'রাম' হিসাবে ধরা দিয়েছেন অজয়। 'লক্ষ্মণ' হিসাবে প্রকাশ্যে এসেছেন পুলিশ অফিসার টাইগার শ্রফ। 'হনুমান' এর মতো দেখা মিলেছে রণবীর সিংয়ের। ছবিতে 'জটায়ু' হিসাবে রয়েছেন অক্ষয় কুমার। আর রাবণ? অর্জুন কাপুর এই চরিত্রে ধরা দেবেন। এবং 'সীতা' হিসাবে করিনা কাপুর খান। তবে নজর কেড়েছে ছবিতে আলতো করে 'অ্যাভেঞ্জার্স'-এর স্টাইল ছুঁয়ে যাওয়া পরিচালকের মুনশিয়ানা।
ফেরা যাক, রোহিত শেঠিতে। 'সিংহম এগেইন'-এর পরিচালক জানিয়েছেন তিনি ইচ্ছে করেই রণবীর-দীপিকার মধ্যে কোনও রোম্যান্টিক দৃশ্য রাখেননি। রাখেননি সামান্য 'ফ্লার্টিং' ছোঁয়া কথাবার্তাও। তাঁর কথায়, "যখন এমন ছবি নিয়ে কাজ করছি যার সঙ্গে 'রামায়ণ'-এর গল্পের সাদৃশ্য রয়েছে তখন স্বাভাবিকভাবেই অত্যন্ত সতর্ক থাকতে হয়। কারণ এই গল্পের সঙ্গে মানুষের বিশ্বাস জড়িয়ে। আর এই ছবিতে রণবীরের চরিত্রের সঙ্গে আমরা দর্শকের পরিচয় করাচ্ছি যখন 'হনুমান'-এর গল্প বলছেন কথক। অর্থাৎ ওঁর ছায়া রয়েছে রণবীর অভিনীত এই চরিত্রটিতে। তাই সেখানে এই চরিত্রটির সঙ্গে দীপিকা পাডুকোনের কোনওরকম ঘনিষ্ঠতা, রোম্যান্স পর্দায় দেখানো থেকে বিরত থেকেছি। চাইলেই তা করাটা সহজ ছিল। কিন্ত তা আমরা কেউ করিনি। কারণ, ওই যে মানুষের বিশ্বাস, ভক্তির সঙ্গে খেলতে আমরা নারাজ। এই ছবি দেখে দর্শক কোনওভাবে মনে আঘাত যেন না পান, সবসময় সেই বিষয়ে সতর্ক ছিলাম।"
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি