বৃহস্পতিবার ১৪ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Real Madrid in trouble as three stars get injured against Osasuna

খেলা | ভিনিসিয়াসের হ্যাটট্রিকের রাতে অস্বস্তি রিয়ালের সাজঘরে, চোটে ছিটকে গেলেন তিন তারকা

KM | ১০ নভেম্বর ২০২৪ ২০ : ৪৭Krishanu Mazumder

আজকাল ওয়েবডেস্ক: ভিনিসিয়াস জুনিয়রের হ্যাটট্রিকে ওসাসুনাকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে রিয়াল মাদ্রিদ। তবুও স্বস্তি নেই তাদের সাজঘরে। তিন জন গুরুত্বপূর্ণ ফুটবলারকে চোট পেয়ে মাঠ ছাড়তে হয়েছে। যার ফলে অস্বস্তি রিয়ালে। 

ওসাসুনার বিরুদ্ধে প্রথমার্ধেই চোট পেয়ে মাঠে ছাড়েন এডার মিলিতাও, লুকাস ভাজকেজ ও রদ্রিগো। মিলিতাওয়ের ডান হাঁটুর লিগামেন্ট ছিঁড়েছে। অস্ত্রোপচার করতে হবে মিলিতাওকে। এই মরশুমে মাঠে আর ফিরতে পারবেন না। 

গত মরশুমে বাঁ হাঁটুর লিগামেন্ট ছিঁড়েছিল মিলিতাওয়ের। চলতি মরশুমে ফের চোটের লাল চোখ দেখলেন। মরশুমটাই শেষ হয়ে গেল তাঁর। 

রিয়ালের পক্ষ থেকে জানানো হয়েছে, মিলিতাওয়ের ডান হাঁটুর লিগামেন্ট পুরোদস্তুর ছিঁড়ে গিয়েছে। অস্ত্রোপচার করাতে হবে।প্রায় ৯ মাস মাঠের বাইরে থাকতে হবে তাঁকে। আরও দুই রিয়াল তারকাকেও মাঠের বাইরে কাটাতে হবে। ভাজকেজ ছিটকে গেলেন প্রায় তিন সপ্তাহের জন্য। রদ্রিগোর মাঠে ফিরতে ফিরতে এক মাস লাগবে। 

ফলে ভিনিসিয়াস হ্যাটট্রিক করে সান্তিয়াগো বার্নাব্যুতে জয় এনে দিলেও রিয়ালের খারাপ সময় কাটছে না। এল ক্লাসিকোয় বার্সার কাছে বিধ্বস্ত হয়েছিল। পরে চ্যাম্পিয়ন্স লিগে এসি মিলানের কাছে হার হজম করতে হয়েছে। তার পরে লা লিগায় ওসাসুনার বিরুদ্ধে জয়ের রাতে চোট আঘাত সমস্যা বাড়িয়ে দিল রিয়াল শিবিরের। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া