মঙ্গলবার ১২ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: শ্যামশ্রী সাহা ১০ নভেম্বর ২০২৪ ১৮ : ৪৭Rahul Majumder
সংবাদ সংস্থা মুম্বই: ১৯৯৭ সালে মুক্তি পেয়েছিল 'ইশক্'। মজা, প্রেম, কান্নায় জমজমাট সেই ছবির জন্যই প্রথমবার জুটি বেঁধে পর্দায় হাজির হয়েছিলেন আমির খান এবং অজয় দেবগণ। তাঁদের পাশাপাশি ছিলেন জুহি চাওলা ও কাজলও।
বক্স অফিসে তুমুল সফল হয় সেই ছবি। দর্শক দারুণভাবে গ্রহণ করেছিলেন আমির-অজয়ের 'ব্রোম্যান্স'। কিন্তু এরপর আর কখনও পর্দায় একসঙ্গে ধরা দেননি তাঁরা। তবে দেননি বলেই যে আর দেবেন না, এমনটা তো নয়। বলিউডের এই রমরমা সিক্যুয়েলের বাজারে কি আসবে 'ইশক্ ২'? সম্প্রতি এক অনুষ্ঠানে জুটিতে হাজির হয়ে 'ইশক্'-এর সিক্যুয়েল নিয়ে বড়সড় মন্তব্য করলেন আমির-অজয়!
সম্প্রতি হয়ে গেল মিলাপ জাফেরির পরবর্তী ছবি 'তেরা ইয়ার হু'র মহরত। প্রযোজনায় রয়েছেন বিখ্যাত ছবি-নির্মাতা ইন্দ্র কুমার। তাঁরই আমন্ত্রণে ছবির মহরতে হাজির হয়েছিলেন 'ইশক্'-এর জুটি। বহু বছর পর আমির-অজয়কে একসঙ্গে দেখে থমকে যান ছবিশিকারির দলও। এরপর তাঁদের জুটির ছবি প্রকাশ্যে আসতেই তা মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে সমাজমাধ্যমের আনাচেকানাচে। তাঁদের ছবি দেখে অনুরাগীদের মনে যে প্রশ্ন বুড়বুড়ি কাটছিল সে প্রশ্নের জবাব তাঁরা নিজেরাই দিলেন এবার। তারপরেই শুরু হয়েছে নেটপাড়ায় শোরগোল। একগুচ্ছ জল্পনা।
অনুষ্ঠানে স্বাভাবিকভাবেই 'ইশক্' ছবির প্রসঙ্গ উঠেছিল। অজয়-আমির সেই ছবিতে কাজ করার নানা মজার, সুন্দর অভিজ্ঞতা ভাগ করার পাশাপাশি ইঙ্গিত দিলেন 'ইশক্'-এর সিক্যুয়েলের এবং তাতে একসঙ্গে কাজ করার!
অজয় বললেন, "আমিরের সঙ্গে আমার খুব বেশি দেখা হয় না। কিন্তু যখন হয় খুব মজা করি আমরা। আমির আমার ভীষণ পছন্দের মানুষ। আমাদের আরও একটি ছবি অন্তত একসঙ্গে করা উচিত।" শোনামাত্রই আমির মাথা নেড়ে বলে ওঠেন," অবশ্যই! অবশ্যই করা উচিত।" এরপর 'ইশক্' ছবির একটি মজাদার কিসসাও ফাঁস করেন 'মিঃ পারফেকশনিস্ট'। অজয়কে বলেন, "তোমার মনে হয়েছে এই ছবিতে বাঁদর নিয়ে সেই দৃশ্যটা? ব্যাটা আমার উপরে কীভাবে হামলে পড়েছিল?" হাসতে হাসতে মাথা ঝাঁকিয়ে অজয়ের জবাব," ভালভাবে মনে আছে। কিন্তু মজা হয়েছিল কিন্তু মজাও হয়েছিল।" অজয় আরও জানান, শুটিংয়ের ফাঁকে কীভাবে অজয়ের গায়ে-মাথায় জল ছিটিয়ে 'মেয়েদের মতো পালিয়ে গিয়েছিল!' যদিও একথা শুনেও হাসতে হাসতে অজয়ের প্রশংসা করতে ভোলেননি আমির।
প্রসঙ্গত, প্রায় বছর দুয়েক পর এর বড় পর্দায় হাজির হচ্ছেন আমির খান। চলতি বছর 'তারে জমিন পর' ছবিতে দেখা যাবে আমিরকে। অন্যদিকে, চলতি মাসে বড়পর্দায় মুক্তি পাবে অজয়ের 'নাম'।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি