বৃহস্পতিবার ১৪ মে ২০২৬
সম্পূর্ণ খবর
KM | ১০ নভেম্বর ২০২৪ ১৭ : ৩৪Krishanu Mazumder
আজকাল ওয়েবডেস্ক: ৪০ গোলে জিতলে তবেই জাতীয় হকি চ্যাম্পিয়নশিপের কোয়ার্টার ফাইনালে পৌঁছতে পারত তামিলনাড়ু। অতি বড় সমর্থকও এমন পরিস্থিতিতে আশাবাদী হবেন না। কিন্তু জাতীয় হকি প্রতিযোগিতায় গ্রুপ সি-তে তামিলনাড়ু ৪৩-০ গোলে হারাল আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জকে। আর এই বিশাল ব্যবধানে জয়ের পরে শেষ আটে পৌঁছে গেল তামিলনাড়ু।
অধিনায়ক সেলভাম কার্তি তামিলনাড়ুর হয়ে ১৩টি গোল করেন। বিপি সোমানা এবং সুন্দরপান্ডি ৯টি করে গোল করেছেন। তামিলনাড়ুর এই বিশাল জয়ের পরে দেশের হকির মান নিয়েই প্রশ্ন উঠতে শুরু করেছে। প্রশ্ন তুলে দিয়েছে টুর্নামেন্টের মান নিয়েও। ২০১৯ সালের পরে প্রথম বার জাতীয় হকি প্রতিযোগিতায় নামল আন্দামান। জাতীয় হকি প্রতিযোগিতায় খেলার মতো যোগ্যতা তাদের রয়েছে বলে মনেই হয়নি।
তামিলনাড়ুর কাছে বিধ্বস্ত হওয়ার পরে আন্দামানের কোচ শাহু সুরজু বলেন, ''বেশি বৃষ্টি হয়। তাই আমাদের অ্যাস্ট্রোটার্ফ নেই। ঘাসের মাঠেও অনুশীলন করতে পারি না। খেলোয়াড়দের বয়স ১৮ থেকে ২৪-এর মধ্যে। দুঃস্থ পরিবার থেকে উঠে এসেছে। বিভিন্ন দ্বীপে ওরা থাকে। একসঙ্গে ওদের পাওয়াটাও কঠিন। হকি খেলার প্রতি ওদের ঝোঁক রয়েছে। ভাল পরিকাঠামো পেলে ওরা আরও ভাল খেলবে।''
তামিলনাড়ুর কাছে ৪৩-০ গোলে হারের আগে মধ্যপ্রদেশের কাছে ২৯ গোল হজম করেছে আন্দামান। অন্ধ্রপ্রদেশও তাদের ১৩-০ গোলে মাটি ধরিয়েছে। এত বড় ব্যবধানে হারের পরে ছেলেদের মানসিক অবস্থা কেমন? আন্দামানের কোচ বলছেন, ''ওরা এখনও পরিণত হয়নি। অনেকে তো এরকম টুর্নামেন্টে নামেইনি। হকি ইন্ডিয়ার কাছে আমরা অনুরোধ করেছি অ্যাস্ট্রো টার্ফের জন্য। এবার আরও জোরালো ভাবে আবেদন করব।''
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি